Science Exhibition: শালবনী ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বর্ণময় সায়েন্স মডেল প্রদর্শনী “ক্যাটালিস্ট”, ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস তুঙ্গে
Salboni Institute of Technology hosts its annual science exhibition “Catalyst” with colorful displays and innovative models by students.
Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়ে গেলো শালবানী ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ এর সাইন্স মডেল এক্সজীবিশন প্রোগ্রাম “ক্যাটালিস্ট ” অনুষ্ঠানে ছাত্র ছাত্রী দের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো(Science Exhibition)। অনুষ্ঠানের উদ্ভোদনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা তথা চেয়ারম্যান ডক্টর অসিত কুমার ঘোষ এর কথায় প্রতি বৎসর আমরা ছাত্র ছাত্রী দের উৎসাহিত করতে প্রতিষ্ঠানে এই ধরণের সাইন্স মডেল এক্সজীবিশন করে থাকি।
আরও পড়ুনঃ Rape Case: পুরীতে সমুদ্রের পাড়ে ছাত্রীকে গণধর্ষণ! নারী নিরাপত্তায় ফের ব্যর্থ বিজেপিশাসিত ওড়িশা
আমাদের ছাত্র ছাত্রী দের তৈরি করা বেশ কিছু সাইন্স মডেল জেলা স্তরে সন্মান পেয়েছে সেই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা আমরা করবো(Science Exhibition)। কলেজের একাডেমিক ডিরেক্টর অর্ণব আচার্য বলেন একজন ছাত্রের সার্বিক উন্নয়ন ও তার সম্ভাবনাময় দিক গুলির বাস্তব রূপ দেওয়াটাই আমাদের কাছে গুরুত্ব প্রকাশ পায়।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এছাড়াও কলেজের অন্নান্য অধ্যাপক, অধ্যাপিকা, এই প্রোগ্রামে সক্রিয় ভাবে অংশগ্রহণের মাধ্যমে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করেন(Science Exhibition)। ছাত্র ছাত্রী দের মধ্যে আগ্রহ উদ্দীপনা দেখে আয়োজন কমিটি জানিয়েছে আগামী দুদিন আমরা এই প্রদর্শনী খোলা রাখছি।






