খেলা

দীর্ঘ আট বছর ধরে একই অন্তর্বাস পড়ে খেলছেন ব্রাজিলের এদেরসন

Brazil's Ederson has been playing in the same underwear for eight years

Truth Of Bengal: যে কোনও খেলোয়াড়ের কাছে কুসংস্কার নতুন কিছু নয়। নিজেদের ভাল পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখা কিংবা ম্যাচ জেতার জন্য অনেকেই অনেক রকম কুসংস্কার মেনে চলেন। এই তালিকা থেকে বাদ গেলেন না ম্যান সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন। যার কুসংস্কারের কথা শুনলে অনেকেই অবাক হবেন।

সম্প্রতি বিবিসির এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ম্যান সিটির এই গোলরক্ষক। সেই অনুষ্ঠানে যোগ দিয়েই এদেনসন জানান, ‘আমার কাছে কুসংস্কার বলতে একটি জিনিসই করি আমি। সেটি হল দীর্ঘ আট বছর ধরে প্রতি ম্যাচে তিনি একইরকম অন্তর্বাস পড়ে মাঠে নামেন।’ এই ঘটনা শোনার পরই তাঁর কাছে জানতে চাওয়া হয়, পুরো একটা মরসুমেই কি তিনি একটি অন্তর্বাস পড়েন? প্রশ্ন শুনে কিছুটা হতবাকই হয়ে পড়েন ব্রাজিলিয়ান গোলরক্ষক। তাঁর কথায়, ‘না না এক বছর নয়, দীর্ঘ আট বছর ধরে একই অন্তর্বাস পড়ে মাঠে নামি।’

এদেরসনের এমন কাণ্ড দেখে কিছুটা হতবাক হয়ে যান ওই অনুষ্ঠানের মঞ্চে থাকা আয়ারল্যান্ডের প্রাক্তন ফুটবলার শে গিভন বেশ হতভম্ব হয়ে পড়েন। তারপরই এদেসরনকে তিনি বলেন, ‘এটা কি বলছেন! এমন কাণ্ড সম্ভব! তবে এখন আমার মনে হচ্ছে ওই অন্তর্বাসটা খুব একটা ভাল অবস্থায় নেই।

তবে কি কারণে তিনি দীর্ঘ আট বছর ধরে একই অন্তর্বাস পড়ে মাঠে নামেন তার কারণ অবশ্য জানাননি ব্রাজিলিয়ান গোলরক্ষক। উল্লেখ্য, পর্তুগিজের ক্লাব বেনফিকা থেকে ম্যান সিটিতে যোগ দিয়েছিলেন এদেরসন। কিন্তু তাঁর এই কুসংস্কার যে বৃথা যায়নি তার প্রমাণ পাওয়া যায় এদেরসনের প্রাইজের আলমারির দিকে তাকালে। সিটির হয়ে ছয়বার প্রিমিয়ার লিগ জেতার পাশাপাশি চারবার লিগ কাপ, দুবার এফএ কাপ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপও জেতার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে।

Related Articles