Barcelona Victory: ট্রফি জয় দিয়ে মরসুম শুরু বার্সার, রোনাল্ডোর জোড়া গোলেও হার আল নাসেরের
কোমোর বিপক্ষে গোলের দেখা পেতে বার্সাকে অপেক্ষা করতে হয় ২০ মিনিট পর্যন্ত।
Truth Of Bengal: মরসুমের প্রথম ট্রফি জয়ের স্বাদ পেয়ে গেল কাতালানরা। সোমবার হোয়ান গাম্পার ট্রফিতে কোমোকে ৫-০ গোলে পরাজিত করল হ্যান্সি ফ্লিকের দল (Barcelona Victory)। ম্যাচে জোড়া গোল করলেন ফারমিন লোপেজ ও লামিনে ইয়ামল। ক্যাম্প ন্যুর দলটির হয়ে বাকি একটি গোল রাফিনার।
[আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বড় সিদ্ধান্ত, বন্ধ হচ্ছে দিল্লি-ওয়াশিংটন ‘ননস্টপ’ বিমান]
কোমোর বিপক্ষে গোলের দেখা পেতে বার্সাকে অপেক্ষা করতে হয় ২০ মিনিট পর্যন্ত। ২১ মিনিটে প্রথম বার্সার হয়ে প্রথম গোল ফারমিন লোপেজ। এরপর ৩৫ মিনিটে আবার স্কোরশিটে নাম তোলেন তিনি। এই গোলের পর তৃতীয় গোলের জন্য ফ্লিকের দলকে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। বার্সা তৃতীয় গোলের দেখা পায় ম্যাচের ৩৭ মিনিটে। এবার তাদের হয়ে স্কোরশিটে নাম তোলেন রাফিনা (Barcelona Victory)।
এরপর ৪২ ও ৪৯ মিনিটে বার্সার হয়ে পর পর দুটি গোল করে বার্সার ট্রফি জয় নিশ্চিত করে দেন লামিনে ইয়ামল। অপর দিকে দ্বিতীয় প্রদর্শনী ম্যাচেও জয় পেল আল নাসের। রবিবার স্পেনের ক্লাব আলমেরিয়ার কাছে ৩-২ গোলে পরাজিত হল আল নাসের। ম্যাচে পর্তুগিজ তারকা জোড়া গোল করেও হার আটকাতে পারলেন না সৌদির ক্লাবটির।
ম্যাচের ছয় মিনিটেই সার্জিও অ্যারিবাসের গোলে প্রথম এগিয়ে যায় আলমেরিয়া। কিন্তু ১৭ মিনিটেই আল নাসেরকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর ৩৯ মিনিটে ফের গোল করে আল নাসেরকে এগিয়ে দিয়েছিলেন পর্তুগিজ তারকা (Barcelona Victory)।
[আরও পড়ুন: কুকুরের পর এবার বিড়াল! বিহারে ‘ক্যাট কুমার’ নামে শংসাপত্রে আবেদন]
কিন্তু এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সৌদির ক্লাবটি। ৪৩ ও ৬১ মিনিটে আলমেরিয়ার হয়ে জোড়া গোল করে জয় নিশ্চিত করে দেন আদ্রি এমবারবা। ম্যাচ হারলেও চলতি বছরের প্রাক মরসুমে দুরন্ত ছন্দে রয়েছেন ৪০ বছরের সিআর সেভেন। টানা সাত ম্যাচে তাঁর মোট গোলের সংখ্যা হল ১০।






