Al Nassr: আল ইত্তিহাদের কাছে হেরে সৌদি কিংস কাপ থেকে বিদায় রোনাল্ডো বাহিনীর
অপর গোলটি করেন হুসেম আওয়ার। আল নাসেরের হয়ে একটি গোল অ্যাঞ্জেলো গ্র্যাব্রিয়েলের।
Truth of Bengal: গত মঙ্গলবার রাতে সৌদি কিংস কাপে আল নাসের মুখোমুখি হয়েছিল আল ইত্তিহাদের। সেই ম্যাচে ২-১ গোলে হার রোনাল্ডোদের। ফলে এবারের মত কিংস কাপের আসর থেকে বিদায় নিল আল নাসের। আল ইত্তিহাদের হয়ে প্রথম গোলটি করেন ফরাসি মিডিও করিম বেঞ্জামা। অপর গোলটি করেন হুসেম আওয়ার। আল নাসেরের হয়ে একটি গোল অ্যাঞ্জেলো গ্র্যাব্রিয়েলের।
ম্যাচের ৪৯ মিনিটে আল ইত্তিহাদের আল জুলায়দান লাল-কার্ড দেখে মাঠ ছাড়ার পরও ১০ জনের বেঞ্জেমাদের পেয়ে ম্যাচ জেতার সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি আল নাসের। তার অন্যতম কারণই হল সুযোগ নষ্ট। শেষ পর্যন্ত এই খেসারত দিয়ই কিংস কাপের অভিযান শেষ করতে হল আল নাসেরকে। ম্যাচ হারার সঙ্গে সঙ্গে আল নাসেরের জার্সি গায়ে মোট ১৩টি স্বীকৃত টুর্নামেন্ট খেলার সঙ্গে সঙ্গে তিনবার ফাইনালে খেললেও ট্রফি জয়ের স্বাদ পেলেন না সিআর সেভেন।
উল্লেখ্য, সৌদি প্রো লিগে ২০২২-২৩ ও ২০২৩-২৪ মরসুমে দ্বিতীয় হয় আল নাসর। গত মরসুমে তারা তৃতীয় স্থান অর্জন করেছিল। চলতি মরসুমে অবশ্য ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত তালিকার শীর্ষে আল নাসের। গত মৌসুমে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টুতে সেমিফাইনালে খেলাই ছিল এই প্রতিযোগিতায় আল নাসরের হয়ে রোনালদোর সর্বোচ্চ সাফল্য। যদিও সৌদি ক্লাবটির হয়ে রোনালদোর পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়া। এবারের মরসুমে এখন পর্যন্ত চার মরসুমে আল নাসরের হয়ে সিআর সেভেনের গোলসংখ্যা ১২০ ম্যাচে ১০৬।
এদিকে ম্যাচ হারলেও ভেঙে পড়েননি পর্তুগিজ তারকা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমরা প্রতিটা ম্যাচে একসঙ্গে লড়াই করি, এবং একসঙ্গেই প্রতিটি ম্যাচ থেকে শিক্ষা নিই যাতে আগামী ম্যাচে এই ম্যাচের ভুল-ত্রুটিগুলি না হয়। এবারও তার ব্যতিক্রম হবে না।’






