খেলা

চায়না মাস্টার্স ওপেনের কোয়ার্টার ফাইনালে লক্ষ্য

Aiming for the quarterfinals of the China Masters Open

Truth of Bengal: চায়না মাস্টার্স ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন ভারতীত শার্টলার লক্ষ্য সেন। ভারতীয় এই শার্টলার পরাজিত করেন ডেনিস শার্টলার রাসমাস গেমকে। মাত্র ৪৬ মিনিটের লড়াইয়ে নিজের জয় হাসিল করে নেন লক্ষ্য। খেলার ফল ২১-৬, ২১-১৮।

কোয়ার্টার ফাইনালে লক্ষ্য মুখোমুখি হবেন তাকুয়ামা ওবেয়াসি ও আন্দ্রেস অ্যান্টোসেনের বিজয়ীর সঙ্গে। লক্ষ্য জয় হাসিল করলেও, আবারও ব্যর্থতার তালিকায় নাম লেখালেন ভারতের মহিলা শার্টলার পিভি সিন্ধু। তালিকার ১৯ নম্বরে থাকা সিন্ধুকে পরাজিত করেন ওংবামুরুগাহান। খেলার ফল ১৬-২১, ২১-১৭, ২১-২৩।

প্রসঙ্গত, মহিলা খেলোয়াড় হিসেবে সিন্ধুর পাশাপাশি হারের মুখ দেখেন আরও দুই ভারতীয় খেলোয়াড়। এঁরা হলেন অনুপমা উপাধ্যায় ও মালবিকা বানসুদ। অনুপমাকে ৭-২১, ১৪-২১ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন জাপানের নাতসুকি নাইদারা। এবং অপর ম্যাচে মালবিকাকে ৯-২১, ৯-২১ পয়েন্টের ব্যবধানে হারান ইন্দোনেশিয়ার সুপানিদা খাতেতং।

এঁদের পাশাপাশি ব্যর্থতার তালিকায় নাম লেখালেন অপর দুই ভারতীয় শার্টলার তৃষা জলী এবং গায়ত্রী গোপীচাঁদ-ও। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাত্র ৪৩ মিনিটের লড়াইয়ে তাঁরা হার মানেন চাইনিজ জুটির কাছে। খেলার ফল ১৬-১১, ১১-২১। এঁরা ব্যর্থ হলেও পুরুষদের ডাবলসে জয়ের মুখ দেখলেন সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি জুটি। এই ভারতীয় জুটি ২১-১৯, ২১-১৫ পয়েন্টের ব্যবধানে ডেনিস জুটিকে পরাজিত করে পৌঁছে যান কোয়ার্টার ফাইনালে।

Related Articles