খেলা

কোচের পর প্লেয়ারেও বদল !

Mohun Bagan

The Truth of Bengal: আই এস এলের মাঝপথে এসে যেন একেবারে ঝিমিয়ে পড়েছে মোহনবাগান। পরপর ম্যাচে হার। একাধিক খেলবারের চোট;  ভাবিয়ে তুলেছে মোহনবাগান কর্তৃপক্ষকে। কোচ ফেরান্দো কে বিক্ষোভের মুখেও পরতে হয়েছে, শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান । আইএসএল মরসুমের মাঝেই দলে বেশ বড়সড় পরিবর্তন হয়ে গেল। কোচের পদ থেকে যেচে সরে গেলেন ফেরান্দো। সেই জায়গায় নিয়ে আসা হলো হাবাসকে। এরপর প্লেয়ারে ও পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। হাবাস সুপার কাপ থেকে দায়িত্ব নিলেও এখনই তাকে পূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কোন খেলোয়ারকে আনতে হবে আর কোন খেলোয়ারকে সরিয়ে দিতে হবে তা ঠিক করতে পারবেন হাবাস এমনটাই জানা গেছে। বিদেশে থাকলেও আবার সেখান থেকে কাজ করছেন। হুগো বুমোস কে নিয়ে চিন্তা ভাবনা চলছে দলের অন্দরে । তাকে আনা হতে পারে বলেই মনে করা হচ্ছে । তবে কবে আসবেন তা স্পষ্ট নয়। লিস্টন কোলাসো , সাদিকু  , কামিংস এর পারফরম্যান্সে খুশি নয় ক্লাব কর্তৃপক্ষ। সে কারণেই এই পরিবর্তন হতে চলেছে। আই এস এলের  মাঝপথে একের পর এক ম্যাচে হার চিনতায় ফেলেছে ম্যানেজমেন্ট কে।

কেন হার তা বিশ্লেষণ করা হচ্ছে। তার মাঝেই দলে বড় সড় পরিবর্তন। দলে কাকে আনতে হবে সে ব্যাপারে হাবাস যা সিদ্ধান্ত নেবে তাতে ম্যানেজমেন্ট হস্তক্ষেপ করবে না। এদিকে মোহনবাগানের তরফ থেকে হুগো বুমোসের সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক করা হতে পারে বলেই। গতবছরের চ্যাম্পিয়নদের এ বছরে হাল যে এমন হবে তা কেউই ভাবতে পারেনি। এদিকে মোহনবাগানের চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল বেশ ভালো পারফর্ম করছে এ বছর। সেখানে মোহনবাগান ঠিকঠাক পারফর্ম করতে পারছে না যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ম্যানেজমেন্টের কাছে।

Related Articles