লাইফস্টাইল

নেলপলিশ রিমুভার ছাড়া কীভাবে ঘরোয়া পদ্ধতিতে নেলপলিশের দাগ মুছবেন

How to remove nail polish stains at home without nail polish remover

The Truth Of Bengal: অফিস-কাছারি অথবা বাড়ির সমস্ত কাজকর্ম করতে গিয়ে আপনার একেবারে ল্যাজেগোবরে অবস্থা। হাতেপায়ের নখের যত্ন ঠিকমতো নিতে পারছেন না। এদিকে, নেলপলিশ অর্ধেক উঠে গেছে। বাড়িতে নেলপলিশ রিমুভারও গেছে ফুরিয়ে। শেষ মুহূর্তে কীভাবে নেলপলিশের দাগ তুলবেন? কুছ পরোয়া নেহি বাড়িতে বসে ঘরোয়া পদ্ধতিতেই নেলপলিশের পুরনো দাগ মুছে ফেলুন।

আসুন দেখে নিই সেই পদ্ধতি —

১) এক টুকরো তুলোয় অল্প পরিমাণে অ্যালকোহল ভিজিয়ে নিন। নখের ওপর বুলিয়ে নিন। আস্তে আস্তে ঘষলে উঠে যাবে নেলপলিশের দাগ। অ্যালকোহল জীবাণুঘাতী তাই নখে ময়লা জমে ব্যাক্টেরিয়ার সংক্রমণও আটকানো যায়।

২) ঘরোয়া পদ্ধতিতে খুব ভালো নেলপলিশ রিমুভারের কাজ করে ভিনিগার। একটা পাত্রে পরিমাণমতো ভিনিগার নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে নিন। এরমধ্যে নখ ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধীরে ধীরে ঘষলে উঠে যাবে নেলপলিশের দাগ।

৩) একটা পাত্রে জল গরম করে নিন। সহনীয় গরম জলে নখ ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। ধীরে ধীরে ঘষলে উঠে যাবে নেলপলিশের দাগ।

৪) নখের ওপর লাগিয়ে নিন টুথপেষ্ট। শুকিয়ে যেন না যায় দেখবেন। তুলো দিয়ে ঘষলে উঠে যাবে নেলপলিশের দাগ।

৫) পুরনো পারফিউমের বোতলে অল্প পরিমাণে সুগন্ধি পড়ে আছে? তুলোতে পারফিউম ভিজিয়ে নখের ওপর বুলিয়ে নিন। ঘষলে উঠে যাবে নেলপলিশের দাগ। কারণ পারফিউমে থাকা অ্যাসিটন নেলপলিশ রিমুভারের কাজ করে।

৬) তুলোতে হেয়ার স্প্রে ভিজিয়ে নখের ওপর বুলিয়ে নিন। উঠে যাবে নেলপলিশের দাগ।

Related Articles