একটানা চেয়ারে বসে কাজ করেন? ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর বিপদ ডেকে আনছেন না তো?
He works continuously sitting in a chair

The Truth of Bengal,Mou Basu: কাজের জন্য দীর্ঘ সময় ধরে একটানা বসে থাকতে হয়? কাজের চাপে আসন ছেড়ে নড়াচড়াও করতে পারেন না? প্রশ্নের উত্তর হ্যাঁ হল, জানেন কতবড়ো ক্ষতি করছেন নিজের? কতবড়ো বিপদ ডেকে আনছেন? সম্প্রতি ইন্দ্রপ্রস্ত অ্যাপোলো হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুধীর কুমার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তাতে তিনি বলেছেন, কর্মব্যস্ত দৌড় ঝাঁপের জীবনে একটানা দীর্ঘ সময় ধরে বসে বসে কাজ স্থুলতা বা ধূমপানের চেয়েও বেশি বিপজ্জনক।
অনেকে কাজে এতটাই ব্যস্ত যে নিজের আসনে বসেও একটুও নড়াচড়া করেন না। এটা হার্টের পাশাপাশি গোটা শরীরের জন্যও বিপজ্জনক। ৮ ঘণ্টা একটানা বসে কাজ করলে, কোনো নড়াচড়া না করলে তা স্থুলতা ও ধূমপানের মতোই সমান ভাবে মৃত্যুকে ডেকে আনে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থুলতা, রক্তে বাজে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়া, হার্ট অ্যাটাক, ক্যানসার, স্ট্রোকের কারণে অকাল মৃত্যুর সম্ভাবনা বাড়ায়। একটানা বসে কাজ করলে প্রতি ৩০-৪৫ মিনিট অন্তর ৫ মিনিটের ব্রেক নিন। দাঁড়ান, হাঁটুন, নড়াচড়া করুন। সারাদিনে কমপক্ষে ৪৫-৬০ মিনিট হাঁটুন।






