লাইফস্টাইল
Trending

ব্রাউন ব্রেড খাচ্ছেন? জানেন কতটা উপকারী?

Eating brown bread? Do you know how useful?

The Truth Of Bengal, Mou Basu : আজকাল সকলেই কমবেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন। আজকাল অনেকেই সকাল বা রাতে ব্রাউন ব্রেড খান। আটার বা হোল গ্রেনের তৈরি ব্রাউন ব্রেড কিন্তু দারুণ উপকারী স্বাস্থ্যকর। ময়দার তৈরি সাদা পাঁউরুটির চেয়েও বেশি ফাইবার আর পুষ্টিতে ভরপুর আটার তৈরি ব্রাউন ব্রেড বেশি স্বাস্থ্যকর। ব্রাউন ব্রেডে ৮০ ক্যালরি শক্তি থাকে। ১৭০ মিলিগ্রাম সোডিয়াম, ২০ গ্রাম কার্বোহাইড্রেট, ৯৫ মিলিগ্রাম পটাশিয়াম, ৩ গ্রাম ফাইবার, চিনি ৪ গ্রাম, প্রোটিন ৫ গ্রাম, ৯.০৩ মিলিগ্রাম ক্যালশিয়াম, ১ মিলিগ্রাম লোহা থাকে।

কতটা উপকারী ও স্বাস্থ্যকর ব্রাউন ব্রেড?
১) ফাইবারে সমৃদ্ধ ব্রাউন ব্রেড খাবার হজম করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে ব্রাউন ব্রেড। ওজন ঝরাতে সাহায্য করে ব্রাউন ব্রেড।
২) আটা বা হোল গ্রেনের তৈরি ব্রাউন ব্রেড স্ট্রোক বা হার্টের রোগের আশঙ্কা কমায়। গবেষণায় দেখা গেছে, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন কে ও ফাইবার সমৃদ্ধ ব্রাউন ব্রেড খেলে অন্তত ১৪% স্ট্রোকের আশঙ্কা কমায়। ৩) ভিটামিন বি, ই, কে আর খনিজ পদার্থ সমৃদ্ধ ব্রাউন ব্রেড খেলে মেলে প্রচুর পরিমাণে ভিটামিন আর খনিজ পদার্থ পাওয়া যায়। সারাদিন চনমনে থাকে শরীর।

৪) ফাইবার থাকে বলে ব্রাউন ব্রেড খেলে সারাদিন পেট ভরা থাকে। খাইখাই ভাব কমে। হাবিজাবি ভাজাভুজি খাবার খেয়ে মেদ জমার আশঙ্কা থাকে না।
৫) হোল গ্রেনে তৈরি ব্রাউন ব্রেড খেলে হ্যাপি হরমোন সেরোটোনিনের নিঃসরণ হয়। ঘুম ভালো হয়। রক্তচাপ কমায় ব্রাউন ব্রেড।
৬) ক্রনিক রোগ হলে শরীর ফুলে যায়। ব্রাউন ব্রেড খেলে ফোলা ভাব কমে।
৭) ব্রাউন ব্রেডে গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে। তাই তা ডায়াবেটিস, হার্টের রোগ আর স্থুলতা আটকায়। রক্তের শর্করার মাত্রা বাড়ায় না।

 

FREE ACCESS

Related Articles