
The Truth of Bengal: আজকের রাশিফল মঙ্গলবার ১৭ অক্টোবর চন্দ্র আজ তুলা রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। আজ শারদীয়া দুর্গোৎসবের তৃতীয়া তিথিতে রবি যোগ, প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ ও বিশাখা নক্ষত্রের শুভ প্রভাব থাকবে। এই শুভ যোগ ধন ধান্য প্রদান করে, পাশাপাশি সম্মান বৃদ্ধি পায়। গ্রহ-নক্ষত্রের গতি ও এই শুভ যোগ বেশ কিছু রাশির জাতকদের জন্য শুভ। এ সময়ে কাদের ভাগ্যোন্নতি হবে, জেনে নিন।
মেষ রাশি
মেষ রাশির জাতকরা অসম্পূর্ণ কাজ পুরো করার তাড়ায় থাকবেন। তবে তাড়াহুড়োর কারণে কাজ ভেস্তে যেতে পারে, তাই সতর্ক হন।কর্মক্ষেত্রে নিজের কোনও ভুলের রাগ অন্যের ওপর বের করার ফলে পরিবেশ উত্তপ্ত হবে, এর ফলে অধিকাংশ কাজই বিলম্বে সম্পন্ন হবে।আর্থিক লাভ সম্ভব, তবে লাভের পরিমাণ প্রত্যাশার চেয়ে কম।চাকরিজীবীরা গুরুত্বপূর্ণ কাজের জন্য লম্বা ছুটি নেওয়ার পরিকল্পনা করবেন।অবিবাহিতদের জন্য বিয়ের সম্বন্ধ আসবে।ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।
বৃষ রাশি
সপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। কর্মক্ষেত্রে পরিশ্রম করলেও উন্নতি সেই অনুপাতে হবে না। ব্যবসায় ঋণবৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। এই সময় পরিবারের সঙ্গে সম্পত্তিজনিত সমস্যার সমাধান সম্ভব। বাবা-মার মধ্যে কারও একজনের শারীরিক অসুস্থতার জন্য অর্থব্যয়ের সম্ভাবনা লক্ষ্য করা যায়। ভোগবিলাসিতায় অতিরিক্ত খরচের জন্য অর্থের টান আসতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের আজকের দিনে প্রত্যাশার চেয়ে বেশি লাভ হবে।বাড়ি ও বাইরে আশ্চর্যজনক ঘটনা ঘটবে।যেখানে লোকসানের সম্ভাবনা রয়েছে, সেখানেও লাভের সম্ভাবনা রয়েছে।কর্মক্ষেত্রে প্রথমে কঠিন পরিস্থিতিতে পড়বেন, কিন্তু পরে অনুকূল হবে।একসঙ্গে একাধিক উৎস থেকে আর্থিক লাভ সম্ভব।বিরোধীরা আপনার কর্মকুশলতার প্রশংসা করবেন।পরিবারের সদস্যরা আপনার কথায় বিশ্বাস করবেন না।ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।
কর্কট রাশি
সপ্তাহের শুরুতে আর্থিক ব্যাপারে সতর্ক থাকলে সঞ্চয় ভাল হবে। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। এই সময় কর্মক্ষেত্র পরিবর্তনের যোগ লক্ষ্য করা যায়। আপনার প্রতিবাদী মনোভাবের জন্য সংসারে অশান্তি দেখা দিতে পারে। নিজের শরীরের প্রতি যত্নবান হোন। কোনও মূল্যবান সামগ্রী এই সময় চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা। বয়ঃসন্ধি সন্তানের অতিরিক্ত বন্ধুবান্ধবের জন্য বিপথে যাওয়ার সম্ভাবনা।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা পুরনো পরিশ্রমের ফলাফল পাবেন।দুপুর পর্যন্ত ব্যবসায়ে প্রচুর লাভ অর্জন করতে পারবেন।নতুন কোনও প্রকল্পে লগ্নি করবেন না। কারণ সেই প্রকল্প আটকে যেতে পারে।পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন।বাণী ও ব্যবহারের মাধুর্যের ফলে সহজেই যে কেউ প্রভাবিত হতে পারে।স্বাস্থ্য ঠিকঠাক থাকবে।৮০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে।
কন্যা রাশি
সন্তানের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। এই সময় অার্থিক চাপ থাকলেও খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কন্যাসন্তানের বিবাহ নিয়ে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। ভাইবোনদের অতিরিক্ত স্বার্থপরতা ও রূঢ় আচরণের ফলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। বিদ্যুৎ ও আগুন থেকে সাবধানে থাকুন সপ্তাহের শেষান্তে শ্বশুরকূল থেকে সম্পত্তি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়।
তুলা রাশি
কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এইসময় চাকির পরিবর্তনের চেষ্টা করবেন না। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় শেষ হওয়ার সম্ভাবনা। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। পরিবারে ছোটখাট কারণে মাথা গরম করবেন না। যানবাহনে ওঠানামার সময় সতর্ক থাকুন। এই সময় দুর্ঘটনার যোগ লক্ষ্য করা যায়। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের কাজ ধীরগতিতে চলায় ব্যবসার গতিও কমবে।অসম্পূর্ণ কাজ আজও পূর্ণ হবে না।যেচে কাউকে কোনও পরামর্শ দেবেন না, তা না-হলে সম্মান হানি হতে পারে।দুটি বিবাদিত পক্ষের মধ্যে মিটমাট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।বিরোধী শান্ত থাকবে।ইচ্ছা সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী আর্থিক লাভ হবে না।বিনোদনের জন্য অনৈতিক কাজও করতে পারেন।আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।
ধনু রাশি
পৈত্রিক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে এই সময় সাফল্য আসবে। বন্ধুর বিষয়ে সাবধানে থাকুন। সপ্তাহের মধ্যভাগে বিভিন্ন কারণে আর্থিক চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে অধঃস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। সন্তানের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আসবে। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। উচ্চরক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না।
মকর রাশি
মকর রাশির জাতকরা আজ যে কাজ করার চেষ্টা করবেন, তাতে বিলম্ব হতে পারে।সহকর্মীরা আপনার নামে হাসিঠাট্টা করবেন।অন্যের সঙ্গে আপনার চিন্তাভাবনা মিলবে না, এর ফলে সামঞ্জস্যের অভাব দেখা দেবে।ভাই-বোনের মধ্যে বিচারধারার মতভেদের কারণে পরিবারে কলহ হতে পারে।গুরুত্বপূর্ণ কাজে লগ্নি করবেন না। লোকসানের সম্ভাবনা রয়েছে।ভাগ্য আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।
কুম্ভ রাশি
কর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধি। ব্যবসায়ীদের বহুমুখী উপায়ে রোজগারের পথ খুললেও অতিরিক্ত আমোদ-প্রমোদের জন্য অর্থে টান পড়তে পারে। সন্তানের অনৈতিক কাজকে সমর্থন করবেন না। সম্পত্তি রক্ষার ব্যাপারে ভাই-বোনদের সঙ্গে আলাপ-আলোচনা সেরে নিন। এই সময় জলপথে ভ্রমণ না করাই শ্রেয়। কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় রাখুন।
মীন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের বহুমুখী আয়ের সম্ভাবনা। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না। সন্তানের স্বাস্থ্য এই সময় খুব একটা ভাল যাবে না।কাজের প্রতি গম্ভীর থাকবেন। ফলে সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে।কর্মক্ষেত্রে আপনার ব্যবহার প্রশংসিত হবে।দুপুর নাগাদ ক্লান্তি বা অন্য়ের ব্যবহারের কারণে মেজাজ খিটখিটে হতে পারে।আজ ৬৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।
Free Access






