আজকের দিনে

নতুন আয়ের পথ খুলবে? বাড়বে লক্ষ্মীলাভ? জেনে নিন কী রয়েছে ভাগ্যে

Today Horoscope 

The Truth of Bengal: আজকের রাশিফল বুধবার ১৪ ফেব্রুয়ারি চন্দ্র আজ মীন রাশিতে যাত্রা শেষ করে মেষ রাশিতে ভ্রমণ করবে। পাশাপাশি আজ বসন্ত পঞ্চমী তিথি। আজ রবি যোগ, শুক্ল যোগ ও রেবতী নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হয়েছে। যার ফলে আজকের দিনের মাহাত্ম্য বৃদ্ধি পেয়েছে। জ্যোতিষ অনুযায়ী আজকের এই শুভ যোগ ৫ রাশির জাতকদের লাভান্বিত করবে। ব্যক্তির জ্ঞান ও বুদ্ধি বিকশিত হবে। আবার কোনও সুসংবাদ পেতে পারেন। আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে জেনে নেওয়া যাক।

মেষ রাশি

নতুন যোগাযোগ আসতে চলেছে। শেয়ার বা লটারিতে এখনই মোটা অঙ্কের বিনিয়োগ করবেন না। ব‌্যবসায়ীদের এই সময় বকেয়া টাকা আদায়ের যোগ লক্ষ‌ করা যায়। জাতকের শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। জ্বর ও সর্দিকাশির থেকে সাবধানে থাকুন।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের আজকের দিনটি নানান সমস্যায় ভরে থাকবে। আবেগতাড়িত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। তা না-হলে পরে অনুতপ্ত হবেন। জীবনসঙ্গীর সঙ্গে কিছু বিষয়ে অসহমতি হতে পারে। ছাত্রছাত্রীদের সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। জীবনসঙ্গী নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা করে থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মিথুন রাশি

লভ লাইফ খুব ভাল কাটবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। অফিসে কোনও গুরুত্বপূর্ণ মিটিং-এর জন্য হঠাৎ ডাক আসতে পারে। আপনাকে আগে থেকেই এর জন্য প্রস্তুত থাকতে হবে।

কর্কট রাশি

আজ খুব সাবধানে গাড়ি চালান। বিশেষ করে অ্যালকোহল পান করার পর গাড়ি চালানো এড়িয়ে চলুন। জীবনসঙ্গীর সঙ্গে ভাল ব্যবহার করুন। আপনার ছোটোখাটো বিষয়ে রাগ করার অভ্যাস, আপনাদের সম্পর্কে তিক্ততা বাড়াতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আজ কর্মক্ষেত্রে ভাল সুযোগ পেতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় ভরে থাকবে। সন্তানের শিক্ষা সংক্রান্ত কাজে অধিক দৌড়ঝাপ করতে হবে, ব্যস্ত থাকবেন। চাকরি লাভের সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ে লগ্নির আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া শ্রেয়। আকস্মিক ধন লাভের ফলে মন প্রসন্ন হবে। অফিসের কাজে গাফিলতি করলে বরিষ্ঠদের বকা শুনতে পারেন। যাত্রার পরিকল্পনা করে থাকলে মা-বাবার পরামর্শ গ্রহণ করুন।

কন্যা রাশি

কন্যা রাশির যে জাতকদের পরিবারের পরিবেশ উৎসাহে পরিপূর্ণ থাকবে। ব্যবসায়ে প্রত্যাশার চেয়ে বেশি লাভ হবে। রোজগারের সন্ধানে থাকলে সুসংবাদ পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। সম্পত্তি ক্রয়ের ইচ্ছা থাকলে তা পূরণ হবে। প্রেম জীবনে সম্পর্কে নতুন বাঁক দেখা দেবে।

তুলা রাশি

খরচ বহুল সপ্তাহ। এই সময় অতিরিক্ত ব‌্যয়ের জন‌্য ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে গোপন শত্রুর জন‌্য উন্নতিতে বাধা। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সপ্তাহটি শুভ।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি সাধারণ কাটবে। ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে পরিশ্রম করতে হবে। ধর্মীয় কাজকর্মের প্রতি রুচি বাড়বে। জীবনসঙ্গীর সহযোগিতায় একাধিক সমস্যার সমাধানে সফল হবেন।

ধনু রাশি

ব‌্যবসায়ীরা সপ্তাহের শুরুতে আর্থিক লেনদেন নিয়ে সমস‌্যায় পড়তে পারেন। পরিবারের বয়স্ক সদস্যের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কর্মরত মহিলাদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় তাদের হাতে বাড়তি অর্থ আসার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নিজ দলে বড় পদ পেতে পারেন।

মকর রাশি

মকর রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পারিবারিক কাজ সম্পন্ন করতে ব্যস্ত থাকবেন। নতুন ব্যবসা শুরুর জন্য দিন খুব ভালো। খাওয়া-দাওয়ার যত্ন নিন। তা না-হলে পেটের সমস্যা দেখা দিতে পারে।

কুম্ভ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ধীরে ধীরে সময় ভালোর দিকে যাবে। জীবনযাত্রার মান বৃদ্ধির জন‌্য তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ভবিষ‌্যতের জন‌্য সঞ্চয় বৃদ্ধির চেষ্টা করুন। দুর্জন ব‌্যক্তির থেকে নিজেকে সরিয়ে রাখুন।

মীন রাশি

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী সপ্তাহের শুরুতে আর্থিক উন্নতি লক্ষ‌্য করতে পারবেন। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। হস্তশিল্পীদের তাদের কাজের নৈপুণ্যের জন‌্য বিদেশ থেকে ভালো কাজের বরাত মিলতে পারে।

Free Access

Related Articles