আজকের দিনে

Ajker Rashifal: শত্রু ভয় কার বেশি? দেখে নিন আজকের রাশিফল

আজকের দিনটি আপনার কেমন কাটতে চলেছে? দেখে নিন আজকের রাশিফল

Truth of Bengal: গ্রহ-নক্ষত্রের চলন যে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, সে বিশ্বাস বহু পুরনো। সেই সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আগাম ইঙ্গিতও দেয় জ্যোতিষশাস্ত্র। আজকের দিনটি আপনার কেমন কাটতে চলেছে? দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal)।

মেষ: পরিবার থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক দিক স্থিতিশীল থাকবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত। পড়ুয়াদের জন্য দিনটি অনুকূল।

বৃষ: একাধিক দিক থেকে আয় বাড়ার ইঙ্গিত মিলছে। দীর্ঘদিনের ভ্রমণ পরিকল্পনা বাস্তব রূপ নিতে পারে। গোপন শত্রুদের বিষয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে।

মিথুন: কন্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু জটিলতা তৈরি হতে পারে। আবেগে না ভেসে শান্ত থাকাই বুদ্ধিমানের। নিয়মিত শরীরচর্চা উপকার দেবে। অপ্রত্যাশিত আর্থিক লাভের যোগ রয়েছে। বাড়ি তৈরির ঋণ মঞ্জুর হতে পারে।

কর্কট: কর্মজীবনে এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ আসবে। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় থাকবে। আত্মীয়দের সঙ্গে কথাবার্তায় সংযত থাকুন—ভুল বোঝাবুঝি হতে পারে। কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো জরুরি।

সিংহ: স্বাস্থ্যের দিক থেকে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন। আয় বৃদ্ধি পারিবারিক চাপ অনেকটাই কমাবে। রাস্তাঘাটে চলাফেরার সময় সতর্ক থাকুন। বাবা-মায়ের সঙ্গে সময় কাটান।

কন্যা: ব্যবসায়ীদের পাওনা টাকা আদায় নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। ধৈর্য হারাবেন না। দিনের শেষে পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি মিলবে।

তুলা: ব্যক্তিগত জীবনে প্রত্যাশা একটু কম রাখাই ভালো। আজ ধীরে চলার দিন। অফিসের কাজে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। মা-বাবার সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে।

বৃশ্চিক: আজ অনেক কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন। আর্থিক পরিস্থিতি স্বস্তিদায়ক থাকবে। দিনের শেষে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

ধনু: গুরুজনদের পরামর্শ মেনে চলুন—তা ভবিষ্যতে কাজে আসবে। দীর্ঘক্ষণ বসে থাকলে শারীরিক অস্বস্তি বাড়তে পারে। ঋণের আবেদন মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে মেজাজ সংযত রাখুন।

মকর: সন্তানের কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে ছোটখাটো মতভেদ দেখা দিতে পারে। গৃহঋণ নেওয়ার আগে সব দিক ভালোভাবে খতিয়ে দেখুন। পড়ুয়াদের জন্য সময় শুভ।

কুম্ভ: অফিসের রাজনীতি মানসিক চাপের কারণ হতে পারে। পরিবারে নতুন দায়িত্ব আসতে পারে। ঘরোয়া বিষয়ে অশান্তির আশঙ্কা রয়েছে। সম্পত্তি কেনার ক্ষেত্রে এক ধাপ এগোতে পারেন।

মীন: স্ত্রীর উদ্যোগে ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মন ও শরীর দুইই চাঙ্গা থাকবে। বাইরের খাবার এড়িয়ে চলুন—পেটের সমস্যা হতে পারে। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles