নতুন সপ্তাহের শুরুতে কোন রাশির খুলবে কপাল, কার কাটবে চরম সংকটে?
আজকের রাশিফল: সোমবার কার ভাগ্যে রয়েছে রাজযোগ আর কার প্রেম জীবনে বড় ধাক্কা?
Truth of Bengal: নতুন একটি সপ্তাহের শুরু। মে মাসের এই সোমবারে গ্রহ-নক্ষত্রের অবস্থান বদলানোর কারণে প্রতিটি রাশির জীবনেই আসতে চলেছে বড় ধরণের পরিবর্তন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজকের দিনটি কিছু রাশির জন্য যেমন অর্থপ্রাপ্তি ও সাফল্যের বার্তা নিয়ে আসছে, তেমনই কিছু রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজ সাবধানে পা ফেলার দিন। মেষ থেকে মীন, কার ভাগ্যে আজ কী আছে? চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল।
মেষ রাশি (Aries)
আজ আপনার কর্মক্ষেত্রে বড় কোনও পরিবর্তনের যোগ রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে পারে। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজ বাড়তি সতর্কতা অবলম্বন করুন, কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকুন।
বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জাতকদের জন্য আজ অত্যন্ত শুভ দিন। বিশেষ করে যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের আকস্মিক ধনলাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। নতুন কোনো বিনিয়োগের কথা ভাবতেই পারেন।
মিথুন রাশি (Gemini)
আজ শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে। কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে। তবে রোমান্টিক জীবনে আজ বড় কোনও সারপ্রাইজ পেতে পারেন। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে।
কর্কট রাশি (Cancer)
আজ কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাই বিতর্ক থেকে দূরে থাকুন। শেয়ার বাজারে টাকা খাটানোর আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি পরিশ্রমের হলেও শুভ ফল দেবে।
সিংহ রাশি (Leo)
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য আজ মান-সম্মান বৃদ্ধির দিন। কর্মক্ষেত্রে বসের থেকে প্রশংসা বা পদোন্নতির খবর আসতে পারে। জমি বা গাড়ি কেনার শুভ যোগ রয়েছে। বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন।
কন্যা রাশি (Virgo)
আজ নতুন কোনো চাকরির খোঁজ বা নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক মধুর হবে। তবে আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরুন।
তুলা রাশি (Libra)
তুলা রাশির জাতকদের আজ খরচে লাগাম দেওয়া উচিত। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার কারণে পকেটে টান পড়তে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বৈবাহিক জীবনে মাধুর্য বজায় থাকবে।
বৃশ্চিক রাশি (Scorpio)
আজ আপনার পুরনো কোনও রোগ নতুন করে ভোগাতে পারে, তাই স্বাস্থ্যের অবহেলা করবেন না। তবে পৈতৃক সম্পত্তি থেকে আজ লাভের মুখ দেখতে পারেন। দূর ভ্রমণের পরিকল্পনা আজ স্থগিত রাখাই ভালো।
ধনু রাশি (Sagittarius)
আজ আপনি কোনও সামাজিক কাজের জন্য প্রশংসিত হবেন। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ারে সাহায্য করবে। পারিবারিক কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি আদর্শ।
মকর রাশি (Capricorn)
মকর রাশির জাতকদের কর্মক্ষেত্রে আজ রাজনীতির শিকার হতে হতে পারে, তাই চোখ-কান খোলা রাখুন। তবে বিকেলের পর কোনো শুভ খবর আপনার মন ভাল করে দেবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন।
কুম্ভ রাশি (Aquarius)
আজ ভাগ্য আপনার পক্ষে থাকবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ বড় কোনও সুযোগ আসতে পারে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হওয়ায় মন প্রফুল্ল থাকবে। প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে।
মীন রাশি (Pisces)
মীন রাশির জাতকদের জন্য আজ মিশ্র ফলদায়ী দিন। লটারি বা ফাটকা কারবারে আজ টাকা বিনিয়োগ না করাই বুদ্ধিমানের কাজ হবে। সন্তানদের পড়াশোনা নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে। সন্ধ্যার দিকে বাড়িতে অতিথি সমাগমের যোগ রয়েছে।






