কলকাতা
ইকো পার্কে যুবককে লক্ষ্য করে গুলি, গুরুতর জখম যুবক
Youth shot at Echo Park, seriously injured youth
Truth Of Bengal : নিউটাউনে ইকো পার্কের সামনে ভর সন্ধ্যায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বাইকে করে এসে দুজন দুষ্কৃতী ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায়। তখন সে ইকো পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। গুলির শব্দ শুনে স্থানীয়রাই ছুটে আসে ঘটনাস্থলে। লোকজনের ভিড় দেখে চম্পট দেয় আততায়ীরা। এরপর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রাই। সে ভাঙড়ের বাসিন্দা বলে জানা গেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।





