কলকাতা

শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় তরুণকে বেধড়ক মার, ফাটল মাথা

Youth severely beaten, head cracked for protesting against bursting of firecrackers

Truth Of Bengal: বাড়ির সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় এক তরুণের কপালে জুটল মার। রবিবার রাতে কলকাতার এন্টালি থানার অন্তর্গত আনন্দ পালিত রোডের ধারে একটি এলাকায় মারধরের ঘতনাটি ঘটেছে। বাজি ফাটানোর প্রতিবাদ করায় সায়ন কুন্ডু নামে এক তরুণের মাথা ইট দিয়ে ফাটিয়ে দেয় বলে অভিযোগ ওঠে।

প্রতিবাদের ঘটনায় তাঁর বাবা সুশীল কুন্ডুকেও মারধর করা হয়েছে বলে ওই আক্রান্ত তরুণ দাবি করেছে। ঘটনায় সুশীলের পরিবারের তরফে এন্টালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, আক্রান্ত তরুণের মা খুকুমণি কুন্ডুও অসুস্থ। অভিযোগ উঠেছে, রবিবার রাতেবাড়ির সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করাতেই ‘আক্রান্ত’ হন সায়ন।

প্রথমে স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে বাড়ির সামনেশব্দবাজি ফাটাতে নিষেধ করা হয়েছিল। তার পর বচসা বাঁধে। পরবর্তীতে প্রতিবাদ করতে গেলেই তাঁর উপরে হামলা চালানো হয়। সুশীলের কথায়,স্ত্রীর হৃদ্‌যন্ত্রের সমস্যা থাকায় পর পর শব্দবাজি ফাটলে নিঃশ্বাসের সমস্যা হচ্ছিল। আর সে কারণেই প্রতিবাদ করে সে।  আরও জায়গা থাকতে তাঁর বাড়ির সামনেই কেন বাজি ফাটানো হচ্ছে তা জানতে চেয়ে প্রতিবাদ করেন। আর তাঁর পরিবর্তে প্রায় ১৫-২০ জন মিলেতাঁকে ধরে মারধর করা হয়। অভিযোগ, ইট দিয়ে মাথা ফাটিয়েও দেওয়া হয়। তবে শুধু এন্টালিতেই নয়, তালিকায় রয়েছে আজাদগড় এলাকাতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধরের ঘটনাও।