কলকাতা

১১ সাল থেকে কী কী উন্নতি করেছে সরকার? নবান্নে তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

উপস্থিত ছিলেন সমস্ত মন্ত্রী সচিব এবং অন্যান্য আধিকারিকরা। 

Truth Of Bengal: ২০১১ সালে ক্ষমতার বদল হয় পশ্চিমবঙ্গের। ‌বাম শাসনের অবসানের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসে তৃণমূল সরকার। ‌সাড়ে ১৪ বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে মঙ্গলবার নবান্ন থেকে তথ্যভিত্তিক বিষয়বস্তু পেশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সমস্ত মন্ত্রী সচিব এবং অন্যান্য আধিকারিকরা।
এক নজরে উন্নয়নের খতিয়ান
•চাবাগানে শ্রমিকদের পাট্টা প্রদান অব্যাহত।
•চা সুন্দরী ও চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে ২৮,৫০০ পরিবার উপকৃত।
•টি ট্যুরিজম–এর জন্য প্রতিটি চাবাগানে ১৫% জমি সংরক্ষণ।
•রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, নস্যশে বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি, কামতাপুরি একাডেমি, মতুয়া একাডেমি, রাজবংশী কালচারাল একাডেমি সবই সক্রিয়ভাবে কাজ করছে।
•২০০টি রাজবংশী স্কুলে সাদ্রী ভাষায় শিক্ষা শুরু; আরও ১০০টি স্কুল চালু হচ্ছে।
•পুলিশের নারায়ণী ব্যাটালিয়ন গঠন।
•বাবুঘাটে মহাবীর শিলা রায়ের ১৫ ফুট ব্রোঞ্জ মূর্তি স্থাপন।
•মতুয়া বিকাশ পর্ষদ ও নমসূর্য বিকাশ পর্ষদ গঠন।
•পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটি।
•ঠাকুরনগরে হরিচাঁদ–গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়।
•কৃষ্ণনগরে এক্সটেনশন ক্যাম্পাস।
•গাইঘাটায় পিয়ার ঠাকুর সরকারি কলেজ।
•হাবরা, গাওঘাটা, গাইঘাটা এই তিন এলাকায় জলতৃপ্তি প্রকল্প।
•ইচ্ছামতি নদীর ওপর মুড়িঘাট ব্রিজ।
•বলদেঘাটা খালের ওপর কুটিপাড়া–নাগাবাড়ি ব্রিজ।
• ৩.১৯ লক্ষ গৃহপাট্টা
•১.৯৫ লক্ষ কৃষি পাট্টা
•৫৯,০০০ উদ্বাস্তু পাট্টা
•৪৭,০০০ ফরেস্ট পাট্টা
•৪৫,০০০ টি গার্ডেন পাট্টা
•২৯০টি উদ্বাস্তু কলোনিকে আইনত স্বীকৃতি
•৫৯,০০০ পরিবারকে ফ্রি–হোল্ড টাইটেল ডিড
•বস্তিগুলোর নতুন নামকরণ ‘উত্তরণ’
•৮০,০০০ বুথে সরাসরি মতামত দিয়েছেন ২.৪৪ কোটি মানুষ।
•প্রকল্পভিত্তিক কাজের জন্য ৮,০০০ কোটি টাকা বরাদ্দ।
•এর মধ্যে ৪,১০০ কোটি টাকা ইতিমধ্যেই রিলিজ।

Related Articles