দেশ

Trump Mediation: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ? পুতিন-জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে চলেছেন ট্রাম্প

দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, যার ফলে শুধু অন্যান্য দেশ নয়, তাঁর নিজের দেশের নাগরিকরাও বেশ চাপে পড়েছেন।

Truth Of Bengal: চলতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump Mediation)। জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই এই বৈঠক করতে চান রিপাবলিকান নেতা। শুধু তাই নয়, এরপর আরও একটি বৈঠক হবে যেখানে থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তবে ইউরোপীয় ইউনিয়নের কোনও নেতা সেখানে থাকবেন না।

দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, যার ফলে শুধু অন্যান্য দেশ নয়, তাঁর নিজের দেশের নাগরিকরাও বেশ চাপে পড়েছেন। বর্তমানে তিনি ছড়ি ঘোরাচ্ছেন গোটা বিশ্বের উপর। যা ঠিক মনে করছেন তাই করে চলেছেন কারোর পরোয়া না করে। সবেতেই নাক গলাচ্ছেন (Trump Mediation)।

চলতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও ট্রাম্প ময়দানে নেমেছেন মধ্যস্থতা করে এই যুদ্ধ থামাতে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন মারফত জানা গিয়েছে যে তাঁর পরিকল্পিত বৈঠকে থাকবেন তিনি এবং দুই দেশের প্রেসিডেন্ট। বুধবার, ইউরোপীয় নেতাদের তিনি ফোনে তাঁর পরিকল্পনার কথা পরিষ্কার করে দিয়েছেন। তবে দুই পুতিন ও জেলেনস্কির এতে সায় আছে কিনা, সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এই যুদ্ধের মোড় যে অন্যদিকে ঘুরতে চলেছে, তা বেশ স্পষ্ট (Trump Mediation)।

প্রসঙ্গত, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ভারত ও রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে দাগিয়ে দেন। এরপরই দুই দেশ আমেরিকাকে পাল্টা দেয়। তবে ভারতের উপর শুল্কের হার রাতারাতি বাড়ানো হয় রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে, তেল কিনে, আর্থিক সাহায্য করার জন্য। আগামী ২৭ তারিখ থেকে তা কার্যকর হবে। এই পরিস্থিতিতে দেখার বিষয় যে এই বৈঠকে কি হয়।

Related Articles