কলকাতা

সিভিজিল অ্যাপে দায়ের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখেছে কমিশন

The commission is seriously considering the complaints filed by the Civilizel app

The Truth of Bengal: কমিশনের সিভিজিল অ্যাপে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন সংক্রান্ত যে সব অভিযোগ জমা পড়ছে তা গুরুতে দিয়ে খতিয়ে দেখছে কমিশন। সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এখনও পর্যন্ত ২ হাজারের বেশি আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জমা পড়েছে। নাকা চেকিং বাড়ানো হয়েছে বিভিন্ন জায়গায়। ভোটদানের হার বাড়াতে নেওয়া হয়েছে সচেতনতামূলক নানা ব্যবস্থা।

চলছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। এবার দ্বিতীয় পর্যায় মনোয়নপত্র দাখিল হবে দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জ লোকসভার জন্য। আগামী ৫ তারিখ থেকে হোম ভোটিং চালু হচ্ছে। যারা ৮৫ বছরের ঊর্ধ্বে এবং যারা শারীরিক ভাবে অক্ষম এমন ভোটাররা এবার বাড়ি থেকে ভোট দিতে পারবেন। প্রথম দফায় এমন মোট ১১৯৯৭ জন ভোট দিতে পারবে। তাদের জন্য সিল করা ব্যালট পেপারে থাকবে। বিশেষ সাধারণ অবজারভাররা বৃহস্পতিবার থেকে নিজের দফতরে উপস্থিত থাকবেন। মনোয়নপত্র জমা দেওয়ার জন্য প্রার্থীকে সশরীরে উপস্থিত থাকতে হবে। আর একান্তই যদি না থাকতে পারেন তা হলে তখন তিনি তাঁর নিযুক্ত কারও মাধ্যমে মনোয়নপত্র জমা দিতে পারবেন। গণতন্ত্রের উৎসবে যোগ দেওয়ার সবাই এগিয়ে আসুন স্বতঃস্ফূর্ত ভাবে। এই আবেদন করছে কমিশন। তাই প্রত্যেক জেলাতে ভোটেরদের বুথমুখী করতে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে যেখানে ভোটদানের হার কমে যাচ্ছে, সেই সব জায়গায় সচেতনতা চালানো হচ্ছে। মেট্রো স্টেশন, জনবহুল জায়গায় প্রচার চালানো হচ্ছে। সবচেয়ে কম ভোটদানের হার থাকে উত্তর কলকাতায়। সেখানে এবার যাতে বেশি ভোট পড়ে তা দেখতে উদ্যোগী হয়েছে কমিশন।

সিভিজিল অ্যাপে ২০২৯টি আদর্শ আচরণ বিধি লঙ্ঘন অভিযোগ জমা পড়েছে। নাকা চেকিং চলেছে ৭২টি। এছাড়াও  এখনও পর্যন্ত মোট ১৭৯ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। নাদিয়া জেলায় বিএসএফ এবং আরপিএফ-এর যৌথ উদ্যোগে ১ কোটি ৩৪ লক্ষ ৫৪ হাজার টাকা সোনার বিস্কুট এবং গোল্ড বার উদ্ধার হয়েছে। নির্বাচনে অবৈধ টাকার কারবার রুখতে কড়া নজর রাখছে প্রশাসন। কমিশনের তরফে জানানো হয়েছে, নথি ছাড়া ৫০ হাজার টাকা পর্যন্ত নগদ প্রার্থীরা বহন করতে পারবেন প্রার্থীরা।

 

Related Articles