কলকাতা

আজ নবান্নে জেলা শাসকদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্য সচিব

বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হবে।

Truth Of Bengal: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পরপরই প্রশাসনিক স্তরে তৎপরতা বাড়াল রাজ্য সরকার। আজ মঙ্গলবার, নবান্নে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে রাজ্যের সব জেলার জেলাশাসকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, দুপুর ৩টা থেকে মুখ্য সচিবের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশের পর এসআইআর সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতি ও করণীয় বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।এই বৈঠকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় পর্যায় অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে চলেছে।

সূত্রের খবর, দ্বিতীয় পর্যায়ে আরও প্রায় ১৬ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির আওতায় আনা হবে। কবে থেকে এই ১৬ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির অর্থ প্রদান করা হবে, সে বিষয়ে জেলাশাসকদের স্পষ্ট দিকনির্দেশ দেওয়া হতে পারে বৈঠকেই।এছাড়াও পথশ্রী, আমাদের পাড়া–আমাদের সমাধান সহ একাধিক সামাজিক ও পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হবে। বিভিন্ন জেলায় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনও সমস্যা বা প্রশাসনিক জটিলতা রয়েছে কি না, তা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles