আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে রেড রোডের ধর্নামঞ্চের…
The chief minister is going to sit at the foot of Ambedkar statue, preparations for the red road sit-in.

The Truth Of Bengal: কেন্দ্রের কাছ থেকে পাওনা আদায়ে ঘোষণা মতো ২ ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের বঞ্চিতদের সঙ্গে নিয়েই শুক্রবার থেকে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চলেছেন। ওই মঞ্চে ৪৮ ঘণ্টা ধর্না অবস্থান করবেন মুখ্যমন্ত্রী। প্রস্তুতি তুঙ্গে রেড রোডের ধর্নামঞ্চের। কর্মসূচি চলাকালীন যান চলাচল স্বাভাবিক রাখতে দুটি আলাদা লেন করা হয়েছে।
রাজ্যের বকেয়া মেটানোর জন্য আগেই সাত দিনের সময়সীমা দিয়েছিলেন কেন্দ্রকে। টাকা না মেটালে দিয়েছিলেন বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। সেই সময়সীমা শেষ ১ ফেব্রুয়ারি। ঘোষণা মতো ২ ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের বঞ্চিতদের সঙ্গে নিয়েই শুক্রবার থেকে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চলেছেন। ওই মঞ্চে ৪৮ ঘণ্টা ধর্না অবস্থান করবেন মুখ্যমন্ত্রী। তারপর সেই কর্মসূচি চালিয়ে যাবেন দলের অন্য নেতারা। জেলায় জেলায়ও একযোগে চলবে এই কর্মসূচি। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরের প্রশাসনিক সভায় সেই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
রেড রোডে ধর্না মঞ্চের প্রস্তুতি সম্পূর্ণ। মূল মঞ্চে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, তার দুই পাশে দুটি মঞ্চ করা হয়েছে। যেখানে থাকবেন একশো দিনের কাজ করে পারিশ্রমিক না পাওয়া বঞ্চিতরা। যান চলাচল স্বাভাবিক রাখতে দুটি আলাদা লেন করা হয়েছে। গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। বৃহস্পতিবার ধর্না মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ছিলেন আরও কয়েকজন নেতা।
Free Access





