আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
রবিবার সামাজিক মাধ্যমে এক দীর্ঘ বার্তার মাধ্যমে তিনি রাজ্যের নারী সমাজকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন।
Truth Of Bengal: আন্তর্জাতিক নারী দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নারীদের সম্মান জানান। আন্তর্জাতিক নারী দিবসে নারীশক্তি, স্বনির্ভরতা এবং সামাজিক অধিকার রক্ষায় সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সামাজিক মাধ্যমে এক দীর্ঘ বার্তার মাধ্যমে তিনি রাজ্যের নারী সমাজকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে বাংলার বিপ্লবী ঐতিহ্য ও মহীয়সী নারীদের কথা। প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত থেকে শুরু করে মাদার টেরিজার নাম স্মরণ করে তিনি এই মাটিকে নারী জাগরণের পীঠস্থান হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলারা কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, সেই প্রসঙ্গেরও উল্লেখ করেন তিনি।
“আমার লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান,
আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান।।”আন্তর্জাতিক নারী দিবসের শুভক্ষণে সারা বিশ্বের সবাইকে জানাই আমার অনেক শুভনন্দন।
আমি কুর্নিশ জানাই এই বাংলার মাটিকে – এ মাটি প্রীতিলতা ওয়াদ্দেদারের মাটি, এ মাটি মাতঙ্গিনী হাজরার মাটি,…
— Mamata Banerjee (@MamataOfficial) March 8, 2026
এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী যুবসমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, ‘যুবসাথী’ প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়ার কাজ আগামী এপ্রিল মাস থেকে শুরু হওয়ার কথা থাকলেও, যুবশক্তিকে সম্মান জানিয়ে গতকাল থেকেই তা শুরু করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় এক কোটি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি দাবি করেন। উৎসবের আবহে এই পদক্ষেপ রাজ্যবাসীর জন্য বড় উপহার হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Today, on International Women’s Day, I reflect on the strength, dignity and resilience of women who shape our lives. In Bengal, respect for women is not symbolic, it is woven into our culture. We worship Maa Durga as our daughter and call this land Bangla Ma.
For fifteen years,…
— Abhishek Banerjee (@abhishekaitc) March 8, 2026
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর শক্তি, মর্যাদা ও সমাজ গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি সামাজিক মাধ্যমে একটি বার্তা প্রকাশ করে বাংলার সংস্কৃতি, ইতিহাস ও রাজনীতিতে নারীদের অবদানের কথা স্মরণ করেন।
নিজের বার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস এমন এক দিন, যখন সমাজ ও জীবনের গতিপথ নির্ধারণে নারীদের অদম্য শক্তি, মর্যাদা ও দৃঢ়তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাঁর মতে, বাংলায় নারীর প্রতি সম্মান কেবল প্রতীকী বিষয় নয়, বরং এই রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যের গভীরে তা প্রোথিত রয়েছে।






