অবশেষে জামিনে জেল মুক্ত হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়
দীর্ঘ তিন বছর কারাবাসের পর সোমবার এসএসসি নিয়োগ মামলায় জেল মুক্তির নির্দেশ দিয়েছে আদালত।
Truth Of Bengal: দীর্ঘ সময় পার, অবশেষে মুক্তি পেতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ তিন বছর কারাবাসের পর সোমবার এসএসসি নিয়োগ মামলায় জেল মুক্তির নির্দেশ দিয়েছে আদালত।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সিবিআইয়ের পক্ষ থেকে আট জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর এই সিদ্ধান্ত আসে আদালত। শুক্রবার অষ্টম সাক্ষী, যিনি এসএসসির এক অফিসার, তাঁর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পরই পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তির নির্দেশ জারি হয়।
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মুক্তি পেতে চলেছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও। জামিনের শর্ত হিসেবে ৯০ হাজার টাকার বন্ড ইতিমধ্যেই জমা পড়েছে। বিশেষ সিবিআই আদালত থেকে রিলিজ অর্ডার জারি হলেই তা প্রেসিডেন্সি জেলে জমা দেওয়া হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবেন প্রাক্তন মন্ত্রী। বর্তমানে তিনি বাইপাসের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।






