কলকাতা

কলকাতায় জিটো হেলথ ক্লিনিকের সূচনা

ওই ক্লিনিকটি এক ছাদের নিচে সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে।

Truth Of Bengal: রাহুল চট্টোপাধ্যায়: কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবায় নিজেদের উপস্থিতি আরও সুদৃঢ় করতে, সস্তাসুন্দর এর পরিচালনায় ‘জিটো হেলথ’ কলকাতার লেক প্লেসে তাদের দ্বিতীয় শাখার উদ্বোধন করল। এর মাধ্যমে শহরে তাদের সাশ্রয়ী ও সমন্বিত স্বাস্থ্যসেবা মডেলের গুরুত্বপূর্ণ সম্প্রসারণ ঘটল।

ওই ক্লিনিকটি এক ছাদের নিচে সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছে সরাসরি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শের ব্যবস্থা, প্রয়োজনে বিশেষজ্ঞদের অনলাইন মেডিক্যাল মতামত, ডায়াগনস্টিক সাপোর্ট এবং সম্পূর্ণ স্টকসহ একটি ফার্মেসি, যেখানে ওষুধে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। রোগীরা মাত্র ৫০ মিনিটের মধ্যেই পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সংগ্রহের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন, যা নিশ্চিত করছে দ্রুততা ও সুবিধা।

ওই শাখা কেন্দ্রের সূচনা করে সস্তাসুন্দর এর প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারম্যান বানওয়ারী লাল মিত্তল বলেন, গুণগত মান ও সাশ্রয়ী মূল্যের মধ্যে ব্যবধান দূর করাই আমাদের সবসময়ের লক্ষ্য। জিটো হেলথের বারুইপুর এর পরে কলকাতার এই দ্বিতীয় শাখার মাধ্যমে আমরা পরিবারগুলির আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা ও আসল ওষুধ সুলভ মূল্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার করলাম। এটি সাধারণ মানুষের জন্যই নিবেদিত। পরবর্তীকালে এই ধরনের আরো শাখা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

জিটোর ভাইস প্রেসিডেন্ট পৃথীশ কুণ্ডু বলেন, এই সম্প্রসারণ আমাদের একটি নির্ভরযোগ্য পাড়াভিত্তিক স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যেরই প্রতিফলন। সরাসরি চিকিৎসা পরিষেবার সঙ্গে ডিজিটাল বিশেষজ্ঞ মতামত এবং সাশ্রয়ী ফার্মেসি পরিষেবা একত্রিত করে আমরা শহুরে সম্প্রদায়ের জন্য একটি নিরবচ্ছিন্ন ও রোগীকেন্দ্রিক মডেল গড়ে তুলতে চেয়েছি।

স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধির ফলে মধ্য ও নিম্নআয়ের পরিবারগুলির সামনে যে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, সেই প্রেক্ষাপটে এই সম্প্রসারণ একটি সম্প্রসারণযোগ্য, প্রযুক্তিনির্ভর মডেলের উপর জোর দেয়, যার মূল ভিত্তি সাশ্রয়িতা, সহজলভ্যতা ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিষেবা প্রদান। এর মাধ্যমে কলকাতার প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্ষেত্রে জিটো হেলথ ক্রমশ একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে।

ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিমহা মিত্তাল, সস্তা সুন্দর এর হোলটাইম ডিরেক্টর রমেশ কুমার শর্মা, চিফ রেভিনিউ অফিসার মহেশ কুমার সিংহী, ভাইস প্রেসিডেন্ট ব্র্যান্ডিং এন্ড কমিউনিকেশন জন কোস্টা সহ সংস্থার পদস্থ কর্মকর্তারা।

Related Articles