কলকাতা

জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস ফিরহাদের

Firhad assures to stand by families of those killed in militant attacks

Truth Of Bengal: কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। তাদের মধ্যে রয়েছেন বাংলার ৩ জন। বুধবার বেহালার এক নিহতের বাড়িতে গিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। নিহত সমীর গুহর বাড়িতে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। সেইসঙ্গে ফিরহাদ বলেন, পুলওয়ামায় এতগুলো সেনাকর্মীকে আর পহেলগাঁওতে এতগুলো নিরীহ পর্যটকদের মৃত্যুর মুখে ঠেলে দিল।

নিরীহ মানুষকে হত্যা করা কাপুরুষদের কাজ। যাদের অপদার্থতার কারণে এ ঘটনা ঘটেছে, তাঁদেরও আমি ধিক্কার জানাই। পাশাপাশি মেয়র আরও বলেন, ৩৭০ ধারা তুলে দিয়ে কাশ্মীর বদলে গেছে, কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে। কিন্তু সেখানে সেনা-জওয়ান ছিল না। আর্মি কোথায় ছিল? গোয়েন্দারা কোথায় ছিলেন? সেইসঙ্গে ‘ইন্টেলিজেন্সের ব্যর্থতার’ দিকে আঙুল তুলেছেন ফিরহাদ হাকিম।

বলা বাহুল্য, পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন বেহালার বাসিন্দা মৃত সমীর গুহ ও পাটুলির বিতান অধিকারীর। এছাড়া পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র নামেও একজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই বিতানের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বলা বাহুল্য, পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বুধবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাজ্যের প্রতিটি জেলায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মোমবাতি মিছিলের আয়োজন করা হবে। এই মৌন মিছিলে পহেলগাঁও হামলায় নিহতদের শ্রদ্ধা জানানো হবে এবং তাঁদের আত্মার শান্তি কামনা করা হবে।

Related Articles