যত্রতত্র পান, গুটখার পিক ফেলেন? গুনতে হবে মোটা জরিমানা, বিল আনছে রাজ্য সরকার
Drinking anywhere, picking up gutkha? You will have to pay a hefty fine, the state government is bringing a bill

Truth Of Bengal: প্রকাশ্যে পান বা গুটখার পিক ফেললেই এবার গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। রাজ্য সরকার আসন্ন বাজেট অধিবেশনে এই সংক্রান্ত একটি নতুন বিল আনতে চলেছে। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানা গেছে।
বর্তমানে ১৯৮০ সালের পুর আইনের ৩৩৮ ধারায় এই ধরনের অপরাধের জন্য জরিমানার নিয়ম রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় এ নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াও হয়েছে। তবে এবার ‘স্বচ্ছতা অভিযান’-কে আরও শক্তিশালী করতে নতুন আইন আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আগামী ১০ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে এই বিল পেশ করা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। এই বাজেট ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে রাজ্য সরকার আগামী এক বছরের পরিকল্পনা কী হবে, তা নিয়েও এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।






