রথযাত্রা উপলক্ষ্যে বাগবাজার সার্বজনীন মাঠে অনুষ্ঠিত হতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা
Cultural programs and fairs are going to be held at Bagbazar Public Ground on the occasion of Rath Yatra

The Truth Of Bengal : রাহুল চট্টোপাধ্যায় : বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বাগবাজার জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা উৎসব ও মেলা। অনুষ্ঠানের সূচনা হবে ৬ জুলাই। মেলা চলবে একুশে জুলাই পর্যন্ত। মেলায় থাকবে ক্ষুদ্র ও হস্ত শিল্প সামগ্রী, নিত্য প্রয়োজনীয় দ্রব্যর বিভিন্ন স্টল ও মেদিনীপুরের আচার, ডায়মন্ড হারবারের জিলিপি ও বিভিন্ন রকমারি খাবারের দোকান। এছাড়াও বিভিন্ন ধর্মীয় সংস্কৃতিক অনুষ্ঠান ,সংগীত ,পুতুল নাচ ,বাউল গান ,যাত্রাপালা ইত্যাদি মেলার কটা দিন চলবে।
উদ্যোক্তাদের পক্ষে স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ এর দাবি রাজ্যে প্রথম পুরীর রথযাত্রার রীতি অনুসারে তাদের বিভিন্ন কর্মসূচি পালিত হবে রথযাত্রা উপলক্ষে কটা দিন। ১৭ই জুলাই মহাপ্রভুর সোনা, ১৮ জুলাই মহাপ্রভুর অধরপনা ,১৯শে জুলাই রসগোল্লা ভোগ ও নীলাদ্রি বিজয় অনুষ্ঠিত হবে। ওই দিনেই আতশবাজী প্রদর্শনী অনুষ্ঠিত হবে নিবেদিতা উদ্যান এ।
মহাপ্রভুর অন্ন ভোগের হাড়িও মিলবে মেলার কটা দিন। প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন এ উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ হালদার, অলক কৃষ্ণ মিত্র, প্রমুখ।





