কলকাতা

বাগুইআটিতে বিউটি পার্লার কর্মী খুন, চার ঘণ্টার মধ্যে গ্রেফতার ফেসবুক ফ্রেন্ড

Beauty parlor worker murdered in Baguio, Facebook friend arrested within four hours

Truth Of Bengal: বাগুইআটিতে বিউটি পার্লারের কর্মী অভিষিক্তা দে-র খুনের ঘটনার রহস্য মাত্র চার ঘণ্টায় উদ্ঘাটন করেছে পুলিশ। নিহত মহিলার ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, মহিলার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে কৌশিক এই খুন ঘটিয়েছে।

অভিষিক্তা দে সাত বছর আগে বিয়ে করেছিলেন এবং তাঁর একটি তিন বছরের পুত্রসন্তান রয়েছে। কিছুদিন আগে তার সন্তান বাবার বাড়িতে ছিল। অভিষিক্তা স্বামীর সঙ্গে বাগুইআটিতে থাকতেন।

শুক্রবার সকালে স্বামী বাড়ি থেকে বেরোন। সেই সময় তিনি জানান, স্ত্রীর সঙ্গে কথা হয়নি, কিন্তু তিনি বাড়িতে ছিলেন। দুপুরে একাধিকবার ফোন করার পরও স্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়নি। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে চাবি দিয়ে খুলে ঘরে ঢুকে স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

পুলিশ ঘটনাস্থলে এসে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তকারীরা মহিলার স্বামীর কাছ থেকে জানতে পারেন, তার স্ত্রীর ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহার সঙ্গে কিছুদিন ধরে সম্পর্কের সমস্যা চলছিল। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে কৌশিকের উপস্থিতি শনাক্ত করে।

মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ কৌশিককে নাগেরবাজারের মুড়াগাছা এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে কৌশিক স্বীকার করে, শুক্রবার সকালে অভিষিক্তার বাড়িতে গিয়েছিল। সেখানে দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয় এবং সে শ্বাসরোধ করে মহিলাকে খুন করে।

কৌশিক এবং অভিষিক্তার পরিচয় হয় ৭-৮ মাস আগে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিনের মধ্যেই তারা প্রেমে পড়ে এবং ৪-৫ মাস আগে কালীঘাটে গোপনে বিয়ে করে।

তদন্তকারীরা জানান, এই খুনের ঘটনায় কৌশিক ছাড়া আর কেউ জড়িত নয়। ধৃত কৌশিককে ১৪ দিনের হেফাজতে নিয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

Related Articles