কলকাতা

ফের খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য এলাকায়

Another terrible fire in Khas Kolkata, Chanchalya areaAnother terrible fire in Khas Kolkata, Chanchalya area

The Truth Of Bengal : খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

সূত্রের খবর, কলকাতার ৫৭ ডি এইচ রোডের উপর একটি আবাসনে হঠাৎ ভয়াবহ আগুন লাগে। এরপর  স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রনে না এলে তাঁরা ইকবালপুর থানা ও দমকল কে ফোন করে খবর দেয়। কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন উপস্থিত হয়। এসেই প্রথমে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন তাঁরা। এরপর দীর্ঘ দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।

দমকলে প্রথম অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর নেই। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ অনেকটাই। যেই ফ্ল্যাটে আগুন লেগেছিল সেই ফ্লাটে জ্বলে বশীভূত হয়ে গেছে বিভিন্ন নামিদামি জিনিসপত্র। ঘটনায় আতঙ্কের ছায়া নেমে এসেছে এলাকায়।

Related Articles