মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : নির্বাচনের আগে বীরভূমের সিউড়িতে হাজির বিজেপি প্রার্থী, কিন্তু কেন ?

Lok Sabha Election 2024 : Before the election, the BJP candidate appeared in Birbhum's Seuri, but why?

The Truth Of Bengal : এবার বীরভূম জেলার সিউড়িতে এলেন বিজেপি প্রার্থী দেবাশীষ ধর।

সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের মত করে ঘুঁটি সাজাতে ব্যস্ত। এমতাবস্থায় বীরভূম জেলার সিউড়িতে এলেন বিজেপি প্রার্থী দেবাশীষ ধর। সোমবার রাত ৯টা নাগাদ তিনি সিউড়িতে বিজেপির পার্টি অফিসে এসে পৌঁছান। এরপরই দলের কর্মীরা তাদের বরণ করে নেন।

পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী দেবাশীষ ধর বলেন, “সুশাসন অন্যতম প্রথম লক্ষ্য। অন্যান্য তীর্থক্ষেত্রর যে উন্নয়ন হয়েছে বীরভূমের সতীপীঠগুলোর সেই উন্নয়ন হয়নি।” তবে ব্যক্তি আক্রমনে যে তিনি হাঁটবেন না তা বুঝিয়ে দিয়েছেন দেবাশীষ ধর নিজেই।

Related Articles