সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার ফল ঘোষণা, শারীরিক পরীক্ষার জন্য অ্যাডমিট কীভাবে ডাউনলোড করবেন?
বাছাই করা চাকরিপ্রার্থীদের ১৭ নভেম্বর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (পিএমটি) বা শারীরিক মাপজোক আর ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (পিইটি)-তে ডাকা হবে।
Truth Of Bengal: ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট (https://prb.wb.gov.in) ও রাজ্য পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে (www.wbpolice.gov.in) রাজ্য পুলিশের আনআর্মড ও সশস্ত্র বাহিনীতে ২০২৪ সালের সাব ইনস্পেকটর পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা হয়েছে।
পরীক্ষার্থীরা আবেদনপত্রর নম্বর, নির্দিষ্ট জেলা আর জন্মতারিখ দিয়ে পরীক্ষার ফল সার্চ করতে পারবেন। সশস্ত্র বাহিনীতে সাব ইনস্পেকটর পদে শূন্যপদ ২০০। আনআর্মড শাখায় মোট শূন্যপদ ২৬৪। এরমধ্যে পুরুষদের জন্য শূন্যপদ ১৬৪, মহিলা চাকরিপ্রার্থীদের জন্য শূন্যপদ ১০০।
বাছাই করা চাকরিপ্রার্থীদের ১৭ নভেম্বর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (পিএমটি) বা শারীরিক মাপজোক আর ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (পিইটি)-তে ডাকা হবে। রাজ্য পুলিশ ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে এই লিঙ্কে (wbprb.applythrunet.co.in) ক্লিক করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। শারীরিক পরীক্ষার সময় অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট দেখাতে হবে।





