কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ! কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত
বিশ্বব্যাঙ্কের আর্থিক সাহায্যে চালানো হবে এই গবেষণা প্রকল্প।
Truth Of Bengal: কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে কাজের সুযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগকে মহিলা উদ্যোগপতি বা মহিলা উদ্যোগপতিদের নেতৃত্বে চলা শিল্প উদ্যোগ নিয়ে গবেষণা করার দায়িত্ব দিয়েছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র, ছোট ও মাঝারি কুটির ও বস্ত্র শিল্প দফতর। বিশ্বব্যাঙ্কের আর্থিক সাহায্যে চালানো হবে এই গবেষণা প্রকল্প।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্টের তরফে চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মোট ৫টি শূন্যপদ। ৫ মার্চ সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। বেলা ৩টে থেকে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে ৭ তলায় বিজনেস ম্যানেজমেন্ট বিভাগে।
ফিল্ড লেভেল লিয়াজোঁ অফিসার পদে আবেদনের জন্য স্নাতক হতে হবে। কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রাফিক ডিজাইনার পদে আবেদনের জন্য গ্রাফিক ডিজাইনিংয়ে দক্ষতা থাকতে হবে। মাল্টিমিডিয়া বিষয় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অ্যাকাউন্টস অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট পদে আবেদনের জন্য এমকম ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ভিত্তিক অ্যাকাউন্টিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ই-কমার্স বিষয় টেকনিক্যাল ট্রেনিং পদে আবেদনের জন্য এমটেক ডিগ্রি থাকতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ট্রেনিংয়ের আবেদনের জন্য মাল্টিমিডিয়ায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।





