Balurghat: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আশাকর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন
১০ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বিডিও দফতরে নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে জমা দেওয়া যাবে ডাকযোগের মাধ্যমে। মোট শূন্যপদ ৯টি।
Truth of Bengal: উত্তরবঙ্গের জেলা দক্ষিণ দিনাজপুরের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বালুরঘাট (সদর) মহাকুমার অন্তর্গত ৪টি ব্লকে আশাকর্মী নিয়োগ করা হবে। ১০ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বিডিও দফতরে নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে জমা দেওয়া যাবে ডাকযোগের মাধ্যমে। মোট শূন্যপদ ৯টি। প্রতিটি পদ অসংরক্ষিত। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড ও হিলি গ্রাম পঞ্চায়েতের পণ্ডিতপুর ও আপ্তৈর গ্রাম, হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের লস্করপুর ও কিস্মতদাপট গ্রাম, কুমারগঞ্জ ব্লকের সমঝিয়া গ্রাম পঞ্চায়েতের আঙ্গিনা গ্রাম, দিওড় গ্রাম পঞ্চায়েতের দিওড় গ্রাম, বটুন গ্রাম পঞ্চায়েতের আবাইল গ্রাম, তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েতের শালডাঙ্গা ও চক বৃন্দাবন গ্রাম আর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুর গ্রামে আশাকর্মী নিয়োগ করা হবে (Balurghat)।
আরও পড়ুনঃ Bomb Tragedy: কালীগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত নাবালিকা, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
২০ জুন থেকে সংশ্লিষ্ট বিডিও দফতর ও বিএমওএইচ অফিস থেকে বিতরণ শুরু হয়েছে। বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in ও www.ddinajpur.nic.in এর দিকে। শুধু বিবাহিতা, বিধবা, আইনগত ভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে। অন্য গ্রামের বাসিন্দা হলে আবেদনপত্র গ্রাহ্য হবে। জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়স হতে হবে ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে ৩০-৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। উচ্চশিক্ষিতরা আবেদন করতে পারেন তবে শুধু মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচ্য। গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা, প্রশিক্ষণ প্রাপ্ত দাই ও লিঙ্ক ওয়ার্কারদের শংসাপত্র দাখিল করতে হবে (Balurghat)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/






