আহমেদাবাদে মুখোমুখি হতে চলেছে আরসিবি – রাজস্থান রয়্যালস
RCB - Rajasthan Royals are going to face each other in Ahmedabad

The Truth Of Bengal : আইপিএলে প্রথম দল হিসেবে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কেকেআর বাহিনী । এবার মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও বিরাট কোহলির আরসিবি। একসময় রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলের প্রথম ২ এর মধ্যে থাকত কিন্তু পরপর চার ম্যাচে হারার ফলে তা পরিবর্তিত হয়েছে। অপরদিকে বিরাট কোহলির আরসিবি ধারাবাহিকভাবে হারতে হারতে এক সময় প্লে অফ অনিশ্চিত হয়ে গিয়েছিল । যদিও সিএসকে কে হারিয়ে বিরাট কোহলি দল নিশ্চিত করে প্লে অফ। এবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে আরসিবি।
একটা সময় হারতে হারতে ক্লান্ত হয়ে গিয়েছিল আরসিবি । যদিও পরের দিকে তারা যেভাবে ২২ গজে দাপট দেখায় তাতে প্লে অফ নিশ্চিত করতে পেরেছে । টানা ছ’ টা ম্যাচ ডু অর ডাই হিসেবে খেলে এ পর্যায়ে পৌঁছেছে তারা। আজ ম্যাচ রয়েছে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এখনো পর্যন্ত রাজস্থান রয়্যালস ও আরসিবি মোট ২৮ টা ম্যাচে মুখোমুখি হয়েছে তার মধ্যে সবথেকে বেশি বার জয়ী হয়েছে আরসিবি, তারা ১৫ টি ম্যাচ জিতেছে। অপরদিকে রাজস্থান জয়লাভ করেছে ১৩ টি ম্যাচে। ফাইনালের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।






