নতুন আবেদনকারীদের জন্য এইচ১বি ভিসা দাম বৃদ্ধি নিয়ে বিবৃতি হোয়াইট হাউসের
নয়াদিল্লির তরফ থেকেও এই বিষয়ে অবস্থান জানানো হয় বিবৃতির মাধ্যমে।
Truth Of Bengal: শুক্রবার ট্রাম্পের তরফ থেকে এইচ১বি ভিসা এক ঝটকায় এক লক্ষ ডলার করে দেওয়া হইচই ফেলে দিয়েছিল আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। মাথায় হাত পড়েছিল বহু ভারতীয়র। বিশেষজ্ঞরাও দাবি করেছিলেন যে এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি চাপে পড়বেন ভারতীয়রাই। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের তরফ থেকে কয়েক ঘণ্টার মধ্যেই নতুন একটি বিবৃতি দেওয়া হয়, যেখানে জানানো হয়েছে যে ভিসার এই ‘ওয়ান টাইম’ দাম শুধু নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য এবং যাঁদের এই ভিসা আগে থেকে রয়েছে, তাঁদের এটি দিতে হবে না। সুতরাং একটু হলেও স্বস্তিতে ভারতীয়রা।(H1B Update)
আরও পড়ুনঃ নৃশংস! ১৭৫ কিমি পথ পেরিয়ে এসে জনসমক্ষে স্ত্রীর গলা কাটল স্বামী
এই প্রসঙ্গে যাবতীয় সবকিছু জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। তিনি বলেন, “কোনও বার্ষিক ফি নয় এটি। এটা ‘ওয়ান টাইম’ মূল্য, যা প্রযোজ্য হবে শুধু নতুন ভিসা আবেদনকারীদের জন্য। কিন্তু যাঁরা ভিসার জন্য আবেদন করেছেন ২১ সেপ্টেম্বরের আগে, ছাড় রয়েছে তাঁদের। তারপরে চড়া মূল্য দিতে হবে ভিসা আবেদনকারীদের। কিন্তু আগে থেকে যাঁদের এইচ১বি ভিসা রয়েছে, তাঁদের কোনও অতিরিক্ত দাম দিতে হবে না। বাড়তি টাকা দেওয়ার কোনও প্রয়োজন নেই ভিসা পুনর্নবীকরণের জন্যও। যাঁদের এইচ১বি ভিসা রয়েছে এবং এই মুহূর্তে দেশের বাইরে, তাঁদের আবার দেশে আসার জন্য কোনও টাকা দিতে হবে না।”(H1B Update)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
প্রসঙ্গত, শুক্রবার এইচ১বি ভিসার (H1B Update) দাম এক লক্ষ ডলার হওয়া মার্কিন রাজনীতির পাশাপাশি চাঞ্চল্য তৈরি করে ভারতীয় রাজনীতিতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নেয় কংগ্রেস। নয়াদিল্লির তরফ থেকেও এই বিষয়ে অবস্থান জানানো হয় বিবৃতির মাধ্যমে। বিদেশমন্ত্রকের তরফ থেকে বিবৃতিতে বলা হয় যে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে যেমন বিপর্যয়ের মধ্যে পড়বে পরিবারগুলি, তেমনি করুণ পরিণতি হওয়ার সম্ভাবনা রয়েছে।


