UK Deportation Law: ব্রিটেনে অপরাধ করে ছাড় নয়, ভারতীয়দের জন্য কড়া আইন আনল UK
সন্ত্রাসবাদ, খুন বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।
Truth of Bengal: ব্রিটেনের নতুন আইনে যুক্ত হল ভারতের নাম। এই নিয়মে এখন থেকে যুক্তরাজ্যে অপরাধে দোষী প্রমাণিত ভারতীয় নাগরিকরা আর দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে ব্রিটেনে বসে আপিল করতে পারবেন না। “ডিপোর্ট নাও, আপিল লেটার” উদ্যোগের আওতায় দোষী প্রমাণিত হওয়ার পর তাঁদের অবিলম্বে দেশে ফেরত পাঠানো হবে, এবং আপিলের শুনানিতে অংশ নিতে হলে ভারত থেকেই ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দিতে হবে। সন্ত্রাসবাদ, খুন বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। তাঁরা আগের মতোই ব্রিটেনে সাজা শেষ করার পরেই দেশে ফেরানোর প্রক্রিয়ায় আসবেন (UK Deportation Law)।
আরও পড়ুন: Daily Horoscope: প্রেম-বিয়ে নাকি চাকরি? আপনার ভাগ্যে কী আছে?
UK widens “deport first, appeal later” policy to 23 more countries, including India, Canada and EU nations, as deportations top 5,000 since 2024https://t.co/ZLH0qVzDm6
— TRT World (@trtworld) August 11, 2025
এর আগে মানবাধিকার আইনের সুযোগ নিয়ে অনেক বিদেশি অপরাধী বছরের পর বছর ব্রিটেনে থেকে আপিল চালিয়ে যেতেন। তবে নতুন আইনে সেই সুযোগ আর থাকবে না। একবার ভারতে ফেরত পাঠানো হলে তাঁদের পুনরায় ব্রিটেনে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা থাকবে। দেশে ফেরার পর ওই দোষীদের কারাগারে পাঠানো হবে নাকি মুক্তি দেওয়া হবে, তা ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এখন পর্যন্ত ব্রিটেন আটটি দেশের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাজ্যে আপিল নিষিদ্ধ ছিল ফিনল্যান্ড, নাইজেরিয়া, এস্তোনিয়া, আলবেনিয়া, বেলিজ, মরিশাস, তানজানিয়া ও কসোভো। এবার নতুন করে যে ১৫টি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে, সেগুলি হল আঙ্গোলা, অস্ট্রেলিয়া, বতসোয়ানা, ব্রুনেই, বুলগেরিয়া, কানাডা, গায়ানা, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, লাতভিয়া, লেবানন, মালয়েশিয়া, উগান্ডা ও জাম্বিয়া। যুক্তরাজ্য সরকার আরও দেশকে এই প্রকল্পে যুক্ত করার বিষয়ে আলোচনা চালাচ্ছে (UK Deportation Law)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারে ৩২০ জন ভারতীয় বন্দি রয়েছেন, যার মধ্যে ৩১০ জন পুরুষ এবং ১০ জন নারী। অধিকাংশ বিদেশি বন্দিকে সাধারণত সাজা ভোগের ৩০% সময় পেরোলে ফেরত পাঠানো হয়। কিন্তু ব্রিটেনের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে সাজা ঘোষণার পরপরই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে এটি কার্যকর করতে সংসদে প্রাথমিক আইন প্রণয়ন প্রয়োজন। বিচারমন্ত্রী শাবানা মাহমুদ স্পষ্ট ভাষায় বলেছেন, “আমাদের বার্তা পরিষ্কার—আমাদের আতিথেয়তার অপব্যবহার করে আইন ভাঙলে, আপনাকে আমরা দেশে পাঠিয়ে দেব (UK Deportation Law)।”






