লন্ডনে নিলামে উঠেছে টাইটানিকের নৈশ ভোজনের মেনু চার্ট
Titanic dinner menu chart up for auction in London.

The Truth Of Bengal : ১৯১২ সালে অ্যাটল্যান্টিক মহাসাগরে সমুদ্র যাত্রা পথে পৃথিবীর এই সর্ব বৃহৎ জাহাজের সঙ্গে ধাক্কা লাগে এক প্রকাণ্ড হিমের শৈলের সাথে। এর ফলে ফাটল ধরে এই জাহাজ ডুবে যায় অ্যাটল্যান্টিক মহাসাগরের গর্ভে। এবার সেই জাহাজেরই খাওয়ারের মেনু চার্টের দাম ওঠে ৮৩ হাজার পাউন্ড যা ভারতীয় মুদ্রায় ৮৪লক্ষ টাকা, নিলামে তোলা হল টাইটানিকের মেনু চার্ট। লন্ডনে এই খাদ্যতালিকার দাম উঠেছে ৮৩ হাজার পাউন্ড যা ভারতীয় মুদ্রায় ৮৪.৫ লক্ষ টাকা। আর তা হবে নাই বা কেন!
পৃথিবীর সব থেকে বড় জাহাজ বলে কথা। সেই জাহাজের খাবারের দাম আকাশ ছোঁয়া হবে সেটাই তো স্বাভাবিক। নিলাম হওয়া খাদ্য তালিকা টি ছিল টাইটানিক জাহাজের বিপর্যয়ের মুখে পড়ার ৩ দিন আগে কার। ১৯১২ সালের ১৪ ই এপ্রিল সেই অভিশপ্ত দিনের ঘটনা নিয়ে কৌতূহল বহু মানুষের। এই দিন উত্তর অ্যাটলান্টিক মহাসাগরে প্রকাণ্ড এক বরফের চাইয়ের সঙ্গে ধাক্কা লেগে ফাটল ধরে জাহাজে।
সেই রাতেই অ্যাটলান্টিক মহাসাগরে ডুবে যায় জাহাজটি। যার জেরে মৃত্যু হয়েছিল প্রায় ১৫০০ মানুষের। সর্ব বৃহৎ এই জাহাজ ডুবতে থাকা কালীনই নামান হয় লাইফবোট। সেই লাইফবোটে যারা চাপার জায়গা পেয়েছিলেন শুধুমাত্র তারাই প্রাণে বেঁচে ফিরেছিলেন। এই রকমই এক যাত্রী বহু যত্নে সেই পুরনো মেনু কার্ড স্মৃতি হিসাবে নিজের কাছে রেখে দেয়। টাইটানিকের নাম আসলেই মাথায় ভাসে রোজ ও জ্যাকের প্রেমের সেই রোমান্টিকতা।
FREE ACCESS






