আন্তর্জাতিক

বিএনপির সমাবেশ থেকে দেশ পুনর্গঠনে নতুন বার্তা দিতে পারেন তারেক রহমান

Tariq Rahman can give a new message for the reconstruction of the country from the BNP rally

Truth Of Bengal: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে নতুন ভাবে গড়ে তোলার ডাক দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ ও ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত স্মরণসভা এবং সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথ সভার শেষ লগ্নে তিনি একথা জানিয়েছেন। ডা. জাহিদ হোসেন দেশের হাল তুলে ধরে বলেন, শেখ হাসিনা অবৈধ ভাবে ২০১৪ সালে ভোট প্রক্রিয়া করেছেন। এমনকি হাসিনার সময়ে  ২০২৪ সালে লোক সাজানো নির্বাচন হয়েছিল যার ফলে দেশের গণতন্ত্র হত্যা হয়েছে। এর সাথে সাথে নিজের ক্ষমতা বাঁচিয়ে রাখতে তিনিসব প্রতিষ্ঠানকে দলীয়করণ করার রাজনীতিতে নেমেছিলেন।

আওয়ামী লীগ সরকার সংবিধানকে কাটাছেঁড়া করতে করতে এমন একটি পর্যায়ে পৌঁছে দিয়েছে যে একটি দলীয় সংবিধানে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। এমনকি যে যার মতো আইন-আদালতকে ব্যবহার করছে। গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ সভা অনুষ্ঠিত হবে।এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে দেখা যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এই সমাবেশ থেকে তিনি আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনের ডাক দিতে পারেন বলেই মনে করা হচ্ছে।

Related Articles