ঢাকায় আসছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কিন্তু কেন ?

The Truth Of Bengal: দুদিনের সফরে এবার বাংলাদেশে আসতে চলেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান। মঙ্গলবার বাংলাদেশে আসছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দ্বিতীয়বারের জন্য বাংলাদেশে আসছেন তিনি। অপরদিকে, রবিবার এক বিজ্ঞপ্তিতে ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন জানিয়েছে, অ্যান–মেরি ট্রেভেলিয়ানের সফরের মধ্য দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে অভিবাসন, অর্থনৈতিক সংস্কার এবং নিরাপত্তার মতো ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়বে।
এছাড়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গেও দেখা করবেন। এছাড়াও, সূত্রের খবর, যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার কর্মকাণ্ডে তরুণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়নে যুক্তরাজ্যের নতুন সহায়তার কথাও ঘোষণা করবেন। সব মিলিয়ে, এর ফলে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক আরও ভাল হতে চলেছে, তা বলাবাহুল্য।


