আন্তর্জাতিক

বাংলাদেশে অশান্তির ধাক্কা লাগছে ভারত-বাংলাদেশ বাণিজ্যে,ভারত থেকে পণ্য রফতানি প্রায় বন্ধ হয়ে পড়েছে

India-Bangladesh trade is being hit by unrest in Bangladesh

The Truth of Bengal: বাংলাদেশে অশান্তির ধাক্কা লাগছে ভারত-বাংলাদেশ বাণিজ্যে। ইন্টারনেট বন্ধ থাকায় ভারত থেকে পণ্য রফতানি প্রায় বন্ধ হয়ে পড়েছে। কারণ সেদেশে পণ্যবাহী ট্রাকের এন্ট্রি করা হয় অনলাইনে।কিন্তু এখন আমদানি-রফতানি বন্ধ হয়ে পড়ায় ঘোজাডাঙা সীমান্তে থমকে  দাঁড়িয়ে রয়েছে হাজারের বেশি পণ্যবাহী ট্রাক। যারজন্য কয়েকশ কোটি টাকার ক্ষতির আশঙ্কা  করা হচ্ছে।

বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির আঁচ লাগছে ভারত-বাংলাদেশ বাণিজ্যে।যারজন্য থমকে দাঁড়িয়েছে আমদানি-রফতানির কাজ।ঘোজাডাঙা সীমান্তে দাঁড়িয়ে রয়েছে হাজারের বেশি পণ্যবাহী ট্রাক। বিশেষত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় ভারত থেকে পণ্য রফতানি প্রায় বন্ধই হয়ে গিয়েছে। কারণ, বাংলাদেশে পণ্যবাহী ট্রাকের ‘এন্ট্রি’ হয় অনলাইনে। দেশের বৃহত্তম স্থলবন্দর, উত্তর ২৪ পরগনার পেট্রাপোল দিয়েই মাসে ২০০০-২৫০০ কোটি টাকার পণ্য রফতানি হয়,  সেই পথ  বন্ধ হয়ে পড়লে রাজস্বে  ধাক্কা লাগার সম্ভাবনা রয়েছে। এরমাঝে দেখা যায়,ঘোজাডাঙা সীমান্তে দাঁড়িয়ে রয়েছে প্রচুর ট্রাক। এখন সীমান্তে এন্ট্রি হচ্ছে না বাংলাদেশ থেকে ভারতে আসা ট্রাক বা   ভারত থেকে বাংলাদেশে যাওয়া কোন ট্রাকের তথ‍্য। এর জেরে ব্যহত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য।  প্রচুর জরুরি পণ্য সহ কাঁচামাল যেমন টমেটো, কাঁচালঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এবং বিভিন্ন ফল ক্ষতিগ্রস্ত হতে পারে।

সময় যত যাচ্ছে ক্ষতির আশঙ্কা ততই বাড়ছে। কোটি কোটি টাকার কাঁচামাল পচন ধরতে শুরু করেছে। যদিও ভারতের সীমান্তে কোন সমস্যা নেই। কিন্তু বাংলাদেশ সীমান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় কোন পণ‍্যবাহী ট্রাক নিচ্ছে না। ফলে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পাঞ্জাব ও অন্ধ্রপ্রদেশ সহ ভারতের ভিন রাজ্য থেকে আসা ট্রাকের চালক ও খালাসীরা বেজায় সমস্যার মধ্যে পড়েছেন। একদিকে তাদের খাবারের রসদ ফুরিয়ে যাচ্ছে, অন্যদিকে কোন রকম ভাবে ট্রাকচালক ও খালাসিরা দু মুঠো অন্ন জোগাড় করে সীমান্তে রান্না করে খেয়ে বেঁচে আছেন। এই সময় যদি দীর্ঘ থেকে দীর্ঘতর হয় তাহলে তাদের আরও সমস্যায় পড়তে হবে।তাই বাংলাদেশের পরিস্থিতি শান্ত না হলে বাণিজ্যের এই দরজা খোলা মুশকিল বলে পণ্যবাহী ট্রাকের চালক থেকে কারবারীরা মনে করছেন।

Related Articles