আন্তর্জাতিক

কুইন্সল্যান্ডে বন্যা, শহরে কুমির 

Australia Floods

The Truth of Bengal: আকস্মিক বন্যা দেখা দিয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে বন্যায় আটকে পড়া দুই শতাধিক বাসিন্দাকে উদ্ধার করেছেন। বন্যার ফলে বিচ্ছিন্ন এলাকার মানুষজনকে উদ্ধার করতে সামরিক হেলিকপ্টার পাঠানো হয়েছে। বিগত সপ্তাহে ঘূর্ণিঝড় জাসপারের আঘাতে কুইন্সে বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। কুইন্সল্যান্ড রাজ্যের অর্থমন্ত্রী ক্যামেরন ডিক বলেছেন, সোমবার আবহাওয়ার পূর্বাভাসের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে।

এতে রাজ্যে শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। আদিবাসীদের বসতি এলাকায় সাত বছর বয়সী এক শিশুসহ ৯ জন একটি হাসপাতালের ছাদে আশ্রয় নিয়েছেন। ৩০০ বাসিন্দার শহরটি সাগরের নোংরা জল ও কাদায় ভরে গেছে। সেখানে শহরের মধ্যে কুমিরকে সাঁতার কাটতে দেখা গেছে। স্থানীয় রাজনীতিক নিক দামেত্তো বলেন, গ্রামীণ এলাকা ইনগামেও বন্যার জলে কুমির ভেসে বেড়াচ্ছে। গাছগাছালির কারণে সব কুমির দেখাও যাচ্ছে না।

পর্যটন এলাকা কেয়ার্নসের চারপাশে বন্যার জল ভরে আছে। প্রায় দেড় লাখ মানুষের এই শহরের রাস্তাঘাট, বন্যার জলে তলিয়ে গেছে। কেয়ার্নস আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে, পার্ক করে রাখা উড়োজাহাজ বন্যার জলের আটকে পড়েছে। ফ্লাইট ওঠানামা পুরোপুরি বন্ধ। কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী স্টিভেন মাইলস সাংবাদিকদের বলেন, বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles