আন্তর্জাতিক
Trending

রাশিয়ায় ইহুদিদের গির্জায় হামলায় নিহত ১৫

15 killed in attack on Jewish church in Russia

The Truth Of Bengal: রাশিয়ায় ইহুদিদের গির্জায় ভয়াবহ হামলা। এই হামলায় প্রাণ গিয়েছে ১৫ জনের। উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানের দুটি শহরে বন্দুকধারীরা একটি সিনাগগ, একটি অর্থোডক্স গির্জা এবং একটি পুলিশ পোস্টে হামলা চালায়। বন্দুকবাজদের গুলিতে যাজক ও পুলিশকর্তা-সহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগ সাধারণ মানুষ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়ো-তে দেখা যায়, কালো পোশাক পরা কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়িতে গুলি করছে। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা চলে আসে। চলে গুলির লড়াই। রাশিয়ার সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই হামালার দায় স্বীকার করেনি কোনও সংগঠন।

তিন মাস আগে মস্কোর কাছে একটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় ১৪৫ জন নিহত হয়েছিলেন। সেই হামলার পেছনে ইসলামিক স্টেট ছিল। এদিনের এই হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনও শনাক্ত করা যায়নি। যদিও দাগেস্তানে অতীতেও জঙ্গি গোষ্ঠীর হামলা হয়েছে। কিন্তু এবার এখনও এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ।

Related Articles