দেশরাজনীতি
Trending

অন্ধ্রের রাজনীতিতে বড় চমক, কংগ্রেসে যোগ অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলার

YS Sharmila, sister of Andhra Chief Minister Jagan Mohan Reddy, joins the Congress

The Truth Of Bengal: কংগ্রেসে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলা। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে, সাংসদ রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন তিনি।

চলতি বছরেই বিধানসভা নির্বাচন রয়েছে অন্ধ্রপ্রদেশ। তার আগেই বড় চমক। কংগ্রেসে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলা। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে, সাংসদ রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন তিনি। হাত শিবিরে যোগ দিয়েই তিনি জানিয়েছেন, যে কোনও দায়িত্ব পালন করতে তিনি প্রস্তুত। তিনি আরও জানিয়েছেন তাঁর প্রতিষ্ঠিত ওয়াই এস আর তেলঙ্গনা পার্টিও এবার মিশে যাবে কংগ্রেসের সঙ্গে। শর্মিলার পরে ওয়াই এস আর কংগ্রেস থেকে একঝাঁক নেতাও কংগ্রেসে যোগ দেবেন বলে আশা রাহুল-সোনিয়ার।

প্রসঙ্গত, কংগ্রেস ছেড়েই ওয়াই এস আর কংগ্রেস পার্টি গঠন করেছিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন শর্মিলাও। ২০১২ সালে নতুন দল গঠনের পর বেশ কিছুদিন দুর্নীতির মামলায় জেল খাটেন জগন। তখন দলের হাল ধরেছিলেন তাঁর বোনই। কিন্তু ২০২১ সালে শর্মিলা সাফ জানিয়ে দেন, দাদার সঙ্গে তাঁর রাজনৈতিক আদর্শ মিলছে না। নতুন দল গড়ে তেলঙ্গনায় প্রচারও শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসেই ফিরলেন তিনি। কংগ্রেসে যোগ দিয়ে তিনি জানান, ‘রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলেন আমার বাবা। সেই স্বপ্ন সত্যি করার জন্য কাজ করব।’‌

Free Access

Related Articles