Aloo Bhaja: আলু ভাজা না হলে খাবে না ভাত! থানার লকাপে আবদার চোরের
কিন্তু এক টুকরো আলুভাজা না পেয়ে গো ধরে বসে চোর।
Truth of Bengal: চুরি করে ধরা পড়েছে ঠিকই, কিন্তু খাওয়াদাওয়ার পছন্দে একেবারেই আপসহীন চোর বাবাজি। শান্তিপুর থানার লকআপে বসে তিনবেলা একটাই দাবিতে অনড় “আলু ভাজা না দিলে আমি কিছু খাব না!” আর তাতেই নাকানিচোবানি খাচ্ছে পুলিশ। সম্প্রতি নদিয়ার তাহেরপুর থানা-সহ আশপাশের এলাকায় পরপর মোটরবাইক চুরির অভিযোগ ওঠে। তদন্তে নেমে শান্তিপুর থানার পুলিশ তন্ময় রায় নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেন। কিন্তু জিজ্ঞাসাবাদের আগেই ঘটে বিপত্তি। লকআপে ঢুকেই শুরু হয় চোরের বিশেষ খাবারের চাহিদা (Aloo Bhaja)।
আরও পড়ুন: Weather Update: দক্ষিণবঙ্গে ফের বর্ষার কামব্যাক! ছয় জেলায় সতর্কতা জারি
থানার মেনুতে ছিল সাধারণ ভাত-ডাল-তরকারি। কিন্তু এক টুকরো আলুভাজা না পেয়ে গো ধরে বসে চোর। একেবারে ‘ভাতেই মুখ দেব না’ বলে সাফ জানিয়ে দেয় সে। হাজার বুঝিয়েও কাজ না হলে হোটেল থেকে ডেলিভারি করে আনা হয় কড়া করে ভাজা আলুভাজা। তারপরই মুখে ওঠে ভাত। পুলিশ সূত্রে খবর, শুধু দুপুর নয়—সকাল, দুপুর, রাত—তিনবেলাতেই একই আবদার। আলু ভাজা চাই। না পেলে শুরু হয় অনশন। আর পুলিশকর্মীদের তখন দৌড়ে হোটেল, বাজার কিংবা পাশের দোকানে ছুটতে হয় চোরের জন্য আলু ভাজার খোঁজে (Aloo Bhaja)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
ঘটনাটি প্রথমে শুনে থমকে যান থানার কর্তারা। পরে চোরের ‘জেদ’ দেখে হাসতে হাসতেই তার দাবি মেটাতে হচ্ছে বলে জানিয়েছেন পুলিশকর্মীরা। এখন পুলিশের নয়া কাজ, জেল হেফাজতের নিরাপত্তার সঙ্গে সঙ্গে ‘আলুভাজা সরবরাহ’-এর সুনিশ্চিত বন্দোবস্ত করা (Aloo Bhaja)।






