দেশ

তামিলনাড়ুতে দলিত কিশোরের ওপর অকথ্য অত্যাচার, গায়ে মূত্রত্যাগের অভিযোগ

Unspeakable torture, urination on Dalit youth in Tamil Nadu

Truth Of Bengal: তামিলনাড়ুতে এক দলিত কিশোরের ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ। মারধরের পর ওই কিশোরের গায়ে মূত্রত্যাগ করার চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গেছে। নিপীড়িত কিশোরের দাবি, তার গায়ে মূত্রত্যাগ করা হয়। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায়। এই ঘটনায় তফশিলি জাতি এবং জনজাতির উপর অত্যাচার দমন আইনের আওতায় মামলা রুজু করেছে পুলিশ।

নিগৃহীত দলিত কিশোর জানান, এই ঘটনাই প্রথম নয়। এর আগেও একাধিকবার তাকে এমন বর্বরোচিত ব্যবহারের মুখে পড়তে হয়েছে। এমনই আতঙ্ক তার মধ্যে গেড়ে বসেছিল যে নিজের গ্রামে থাকতেও ভয় পেত সে। ভয়ে ছেড়েছিল গ্রামও।

অত্যাচারের ভয়ে তামিলনাড়ু ছেড়ে কেরলে গিয়ে থাকতে শুরু করে কিশোর। কদিন আগেই পোঙ্গল উৎসব উপলক্ষে গ্রামে ফিরেছিল ছেলেটি। বাড়ি ফিরেও নিজের মতোই থাকত সে। কিন্তু, অভিযুক্তরা তার ওপর চড়াও হয়। এক নিরিবিলি জায়গায় টেনে নিয়ে যাওয়া হয় তাকে। ওই কিশোর আরও অভিযোগ করে, তাকে মাটিতে ফেলে মারধর করা হয়। গালি দেওয়া হয় জাতপাত তুলে। গুরুতর জখম ওই কিশোরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় ছ’জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মাদুরাই গ্রামীণ পুলিশ জেলার একটি দল এই তদন্ত চালাচ্ছে।

Related Articles