দেশ
Trending

যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ সিং-এর ছেলের কনভয়ের গাড়ির ধক্কায় মৃত্যু দুই কিশোরের

Two teenagers die after being hit by the car of the son of sexual harassment accused Brijbhushan Singh

The Truth Of Bengal : এবার ছেলের জন্য খবরের শিরোনামে ব্রিজভূষণ সিং। কুস্তিগিরদের যৌন হেনস্থায় অভিযুক্ত তথা বিদায়ী বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের ছেলে করণভূষণ সিংয়ের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই কিশোরের। মারাত্মক জখম হয়েছে আরও এক জন। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডায়। বিতর্কের জন্য ব্রিজভূষণ সিং-কে এবার প্রার্থী করেনি দল। বদলে কাইজারগঞ্জ কেন্দ্র থেকে তাঁর ছেলে করণভূষণকে  প্রার্থী করেছে বিজেপি।

জানা গিয়েছে। এদিন বিজেপি প্রার্থী করণভূষণের কনভয় কর্নেলগঞ্জ-হুজুরপুর রোড ধরে এগিয়ে যাচ্ছিল। সেই সময় বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে বাইকে থাকা দুই কিশোরকে ধাক্কা মারে কনভয়ের একটি গাড়ি। দুই কিশোর ছিটকে রাস্তায় পড়ে রাস্তায়। ঘটনাস্থলে মৃত্যু হয় দু’জনেরই।  গাড়িটি ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। দেহ দু’টি উদ্ধার করে মায়না তদন্তে পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে গাড়িচালককে।

উল্লেখ্য, ৬বার লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন ব্রিজভূষণ। সেই ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন কুস্তিগিররা। তাই এবার আর ব্রিজভূষণকে আর প্রার্থী করেনি বিজেপি। বদলে ব্রিজভূষণের ছেলে করণভূষণ সিংকে প্রার্থী করেছে বিজেপি। এবার খবরের শিরোনামে করণভূষণ সিং। তবে দুর্ঘটনার সময় করণভূষণ কনভয়ে ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles