দেশ

জীবন বীমায় জিএসটি কমানোর দাবি তৃণমূলের, সংসদে সরব হতেই মাইক বন্ধ সুদীপের

Trinamool's demand to reduce life insurance GST, Sudeep's mike is off right from entering the parliament

The Truth Of Bengal: খোদ বিজেপির মন্ত্রী নীতিন গড়করি দাবি জানিয়েছিলেন জীবন বীমা ও ওষুধের উপর থেকে জিএসটি তুলে নেওয়ার জন্য। বাংলার মুখ্যমন্ত্রী এই জিএসটি প্রত্যাহারের দাবিতে পথে নেবে আন্দোলন করেছেন। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দাবী জানাতে গিয়ে কণ্ঠরোধ করা হলো সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তবে এখানেই থেমে থাকে নি তৃণমূল কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কথা স্পষ্ট করে তৃণমূল নেতৃত্ব।

শুক্রবার লোকসভায় অধিবেশন শুরু হতে জীবন বীমা ও জীবন দায়ী ওষুধের উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানানো হয়। সংসদে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন তার দাবি জানাচ্ছিলেন তখনই মাইক বন্ধ করে দেওয়া হয়। তবে তাতে থেমে থাকে নি তৃণমূল। সংসদের ওলে নেবে নিজেদের দাবি পেশ করেন তৃণমূল। একই সঙ্গে সংসদে এসে অর্থমন্ত্রীকে জিএসটি প্রত্যাহার ঘোষণার দাবি জানান তারা।

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন জীবন বীমা ও জীবন দায়ী ওষুধের উপর ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করতে হবে। সম্প্রতি নীতি আয়োগ এর বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পেসের সময় মাইক বন্ধ করে দেওয়ায় তীব্র নিন্দার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। প্রতিবাদে নামেন তৃণমূল কংগ্রেস কর্মী থেকে নেতৃত্বরা। এই ঘটনারই কার্যত পুনরাবৃত্তি দেখল গোটা দেশ। সংসদে দাঁড়িয়ে দাবি পেশ করার সময় তৃণমূল সাংসদের মাইক বন্ধ করে দেওয়ার ঘটনায় সরগরম রাজনীতি।