ভারত-কাম্বোডিয়ার বিমান যোগাযোগের রাস্তা খুলে দিল দুদেশের কর্তারা
The leaders of the two countries opened the road of air communication between India and Cambodia

The Truth of Bengal: ভারত বরাবরই প্রতিবেশী দেশের সঙ্গে আর্থিকও বাণিজ্যিক সম্পর্ক রেখে চলে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দেশ কাম্বোডিয়ার সঙ্গে বিশেষ করে আকাশপথে যোগাযোগের রাস্তা খুলতে চায় ভারত। সেইমতো দীর্ঘদিন ধরে দু’দেশ আলোচনা প্রক্রিয়া জারি রাখে। এই অবস্থায় কাম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী নেথ সাভইউন ও ভারতীয় রাষ্ট্রদূত দেবযানী খবরাগাড়ের মধ্যে আলোচনা হয়। সেই আলোচনায় উঠে আসে এই আকাশপথে যোগাযোগের যোগসূত্র বের করার কথা।এরপরই গড়ে উঠল দুদেশের বিমানযাত্রার পথ।এখন থেকে নিয়মিত চলবে বিমান। দুদেশের রাজধানীর মধ্যে সপ্তাহে ৪দিন এই বিমান চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে কম্পোডিয়ার বিশিষ্টজনেরা অংশ নেন। এই বিমান চলাচল শুরু হলে পর্যটনের সুবিধা হবে। পূর্বে তাকাও নীতি নিয়ে ভারত -কাম্বোডিয়ার সঙ্গে সর্বস্তরে সহযোগিতার পথে এগোতে চায়। বিশেষ করে উদার অর্থনীতির যুগে এই বিমান পরিষেবা অনেক সময় কার্যকরী ভূমিকা নেয়।


