দেশ
Trending

বসকে গণধোলাই দিতে গুণ্ডা ভাড়া করল কর্মচারীরা দেখুন, সেই নির্মম ভিডিয়ো…

The employees hired goons to clean up the boss, watch the brutal video...

The Truth Of Bengal : দিনের পর দিন একটি বেসরকারি সংস্থার শীর্ষ কর্তা  তাঁর কর্মচারীদের অত্যাচার করত বলে অভিযোগ।মালিককে জবাব দিতে অভিনব ফন্দি করে কর্মচারীরা।ভাড়া করে গুণ্ডা।সুপারি দিয়ে মালিককে গণধোলাইয়ের ব্যবস্থা করে। প্রকাশ্য দিবালোকে চলে মারধর।রড দিয়ে গুন্ডাবাহিনী আক্রমণ শানায়। বেঙ্গালুরুর কল্যাণনগরের রাস্তায় সেই মারধরের ছবি ক্যামেরাবন্দি করেন এক উত্সুক ব্যক্তি।রীতিমতো রড দিয়ে সংস্থার বসকে বেধড়ক মারধর করা হয়।   আক্রান্ত বস থানায় অভিযোগ দায়ের করেছেন।পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে।অভিযুক্তরা হামলা চালানোর কথা কবুল করেছে।

ভাইরাল ভিডিয়ো দেখে পুলিশ মামলা রুজু করেছে। মামলা অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।তাই    যারা এই হামলাকারীদের সুপারি দেয় তাঁদের মাথাদের পুলিশ জেরা করতে তত্পর।সবমিলিয়ে মানুষের প্রতিশোধ স্পৃহাও আইন হাতে তুলে নেওয়ার এই ঝোঁক দেখে অনেকেই উদ্বিগ্ন।

Related Articles