দেশ

কেজরিওয়ালের গ্রেফতারির বৈধতা নিয়ে আজ রায় সুপ্রিম কোর্টের

Supreme Court's verdict today on the legality of Kejriwal's arrest

The Truth Of Bengal :  আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের বৈধতা নিয়ে আজ রায় দেবে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ এই রায় দেবে। রায়ের দিকে তাকিয়ে ইডি ও কেজরিওয়াল। গত ২১ মার্চ দিল্লির আবগারি নীতির সঙ্গে যুক্ত মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে৷ তিনি বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এবং তিজার জেলে বন্দি রয়েছেন৷ লোকসভা নির্বাচনে প্রচারের জন্য গত ১০ মে সুপ্রিম কোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন মুক্তি দিয়েছিল। অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হয় ২ জুন। তার আগে তিনি জামিনের সময় বৃদ্ধ চেয়ে আবেদন করেছিলেন আদালতে। তবে সেই আবেদন গ্রাহ্য হয়নি আদালতে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হয়েছিল।

এই মামলায় শুনানিতে গত ১৭ মে দুই বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ কেজরিওয়ালের আবেদনের ওপর রায় স্থগিত রেখেছিল। সেই মামলায় আজ রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। আর কিছুক্ষণের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সেদিকে তাকিয়ে আছে উভয় পক্ষ।

Related Articles