রাহুল গান্ধীর দাবি উড়িয়ে দিলেন শশী থারুর, নরেন্দ্র মোদির পাশে কংগ্রেস নেতা
Shashi Tharoor refutes Rahul Gandhi's claims, Congress leader stands by Narendra Modi
Truth of Bengal: প্যাহেলগাঁও কাণ্ডের পর থেকে লাগাতার চলেছে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ। তবে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষবিরতি হয় ভারত-পাকিস্তানের মধ্যে। সম্প্রতি সেই বিষয় নিয়েই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তরফ থেকে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করা হয়।
রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, “ট্রাম্পের ইশারা মেনে আত্মসমর্পণ করেন নরেন্দ্র মোদি”। তবে তাঁর দলেরই অপর নেতা শশী থারুরকে শোনা যায় সম্পূর্ণ বিপরীত একটি মন্তব্য করতে। শশী থারুরের বক্তব্য, তৃতীয় পক্ষের কোনও অস্তিত্ব নেই ভারত-পাক সংঘর্ষবিরতিতে। সম্পূর্ণটাই দুই দেশের মধ্যে সহমত পোষণের কারণে হয়েছে।
ভারত-পাকিস্তান শান্তিরক্ষায় আমেরিকার মধ্যস্থতা প্রসঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের দাবি নিয়ে শশী থারুর বলেন, ভারতকে সংঘর্ষ থামানোর জন্য বলার প্রয়োজন ছিল না। কারণ “পাকিস্তান থামলে ভারতও থেমে যেতে প্রস্তুত, একথা পাকিস্তানকে জানানো হয়েছিল ভারতের তরফ থেকে।” কংগ্রেস নেতার দাবি পাকিস্তানের ভাষাতেই দিতে হবে জবাব। তাঁর কথায়, সন্ত্রাসের ভাষা থেকে যতক্ষণ না পর্যন্ত সরছে পাকিস্তান, ততক্ষণ বল প্রয়োগের ভাষা বঅযবহর করবে ভারত। তারজন্য তৃতীয়পক্ষের প্রয়োজন নেই।






